শুক্রের রাশিফলশুভ যোগের হাত ধরে শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস। মাসের শুরুতেই রাশি পরিবর্তন করতে চলেছে বিলাস ও বৈভবের গ্রহ শুক্র। আগামী ২ সেপ্টেম্বর তুলা রাশিতে গোচর করবে শুক্র। নিজের রাশিতে প্রবেশ করতেই সৌভাগ্যের গ্রহ শুক্রের প্রভাব বহুগুণ বেড়ে যাবে। তৈরি হবে মালব্য রাজযোগ। এর শুভ প্রভাব আগামী ৩ অক্টোবর পর্যন্ত থাকবে। জ্যোতিষ মতে, এই সময়ে ৪ রাশির জাতক ও জাতিকারা পাবেন ভাগ্যের সঙ্গ। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় আরও মজবুত হবে।
কর্কট রাশি: শুক্রের তুলা রাশিতে গোচর আপনার জন্য শুভ হতে চলেছে। আপনার কোষ্ঠীর চতুর্থ ঘরে অবস্থান করবেন শুক্র। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ঘরে শুক্রের গোচরকে শুভ ফলদায়ী বলে মনে করা হয়। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। কেরিয়ারে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি সুখের পরিবেশ থাকবে পরিবারে। আর্থিক দিক থেকেও লাভের যোগ। লেনদেনের ক্ষেত্রে পেতে পারেন কিছু ভাল সুযোগ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে।
কন্যা রাশি: শুক্রের এই গোচর আপনার জন্য শুভ। তুলা রাশিতে গোচরের সময় শুক্র অবস্থান করবেন আপনার দ্বিতীয় ঘরে। ফলে নতুন চাকরি এবং ব্যবসায় ভাল ফল পাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের কোনও বিবাদ মিটে যেতে পারে। অর্থলাভের পাশাপাশি কেরিয়ারে এগিয়ে যাওয়ার নতুন সুযোগও আসবে। আপনার কথাবার্তা ও ব্যক্তিত্বে সহজেই আকৃষ্ট হতে পারেন অন্যরা। আর্থিক দিক থেকে সময়টি আপনার জন্য বেশ ভাল কাটবে।
তুলা রাশি: আপনার রাশিতেই গোচর করবেন শুক্র। ব্যক্তিত্বে নতুন আকর্ষণ তৈরি হতে পারে। আত্মবিশ্বাসও বাড়বে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ। চাকরি ও ব্যবসায় মিলতে পারে নতুন সুযোগ। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, সব দিকেই অন্যদের কাছ থেকে সুখ, সহযোগিতা ও সমর্থন পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। পাশাপাশি আর্থিক পরিস্থিতিরও উন্নতি হতে পারে।
ধনু রাশি: আপনার লাভের ঘরে শুক্রের গোচর শুভ হতে চলেছে। মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনা। আয় বাড়তে পারে। তৈরি হতে পারে উপার্জনের নতুন উৎসও। চাকরিজীবীরা লাভের একাধিক সুযোগ পেতে পারেন। চাকরি ও ব্যবসায় নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে সফল হবেন। পুরনো পরিচিতদের মাধ্যমেও লাভবান হওয়ার সম্ভাবনা। এই সময়ে আপনার একাধিক ইচ্ছাপূরণ হতে পারে।