শুক্রের মীনে প্রবেশ, এক সপ্তাহের মধ্যে কোটিপতি যোগ ৩ রাশিরShukra Gochar 2026: ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু। এই সময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে আকাশ। প্রেম, সৌন্দর্য ও ভোগবিলাসের কারক গ্রহ শুক্র একাধিক নক্ষত্র ও রাশিতে অবস্থান পরিবর্তন করতে চলেছে। এই ‘ডাবল গোচর’-এর প্রভাব চারটি রাশির জাতকদের জীবনে বিশেষ ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মত জ্যোতিষীদের।
বর্তমানে শুক্র অবস্থান করছে মীন রাশিতে। আগামী ৪ মার্চ পর্যন্ত সে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আবার ২৬ মার্চ শুক্র মীন ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই ধারাবাহিক পরিবর্তনের জেরেই চার রাশির ভাগ্যে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বৃষ রাশি: শুক্রের এই বিশেষ গোচর বৃষ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে নতুন উচ্ছ্বাস এনে দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, এমনকি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। শিল্প, সাহিত্য বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্তরা বিশেষ সাফল্য পেতে পারেন। বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। মানসিক দৃঢ়তা বাড়বে এবং সম্পর্ক আরও গভীর হবে।
মিথুন রাশি: মিথুন রাশির ক্ষেত্রে এই গোচর কেরিয়ারে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির অফার বা পদোন্নতির সুযোগ মিলতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মিডিয়া, গ্ল্যামার, ডিজাইনিং বা শিল্পকলার সঙ্গে যুক্তরা এই সময়ে বিশেষভাবে লাভবান হতে পারেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্যও সময়টি শুভ বলে মনে করা হচ্ছে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। নতুন সুযোগের দরজা খুলবে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে, তবে সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। সঠিক পরিকল্পনায় বিনিয়োগ করলে ভালো ফল মিলতে পারে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে রোম্যান্স ও বোঝাপড়া বাড়বে। আর্থিক ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত রয়েছে। নতুন উদ্যোগ শুরু করলে সাফল্যের সম্ভাবনা প্রবল।
জ্যোতিষমতে, শুক্রের এই নক্ষত্র ও রাশি পরিবর্তন প্রেম, অর্থ ও সৃজনশীলতার উপর বিশেষ প্রভাব ফেলে। তবে ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।