আগামী 64 দিন Lucky 4 রাশির আয়বৃদ্ধি ও সৌভাগ্য, পড়ুন Venus Money Horoscope

তুলা রাশিতে প্রবেশ করেছে শুক্র ৬৬ দিন এই রাশিতেই অবস্থান। এই সময় চার রাশির জাতক ও জাতিকাদের উপর সদয় শুক্র। বিলাস ও বৈভবে কাটবে জীবন।

Advertisement
আগামী 64 দিন Lucky 4 রাশির আয়বৃদ্ধি ও সৌভাগ্য, পড়ুন Venus Money Horoscopeআর্থিক রাশিফল
হাইলাইটস
  • শুক্র প্রবেশ করেছে তুলা রাশিতে।
  • ৬৬ দিন এই রাশিতেই অবস্থান করবে। এ

জ্যোতিষশাস্ত্রে শুক্র হল শুভ গ্রহ। শুক্র গ্রহ সদয় হলে জীবনে আসে সুখ, বিলাসিতা, বৈভব ও প্রেম। আকর্ষণের ক্ষমতা বাড়ায় শুক্র। কোনও ব্যক্তির জীবনে শুক্রের প্রভাব থাকবে বাড়ে সুখ। আসে অর্থ। জ্যোতিষ মতে, বৃষ এবং তুলা রাশির অধিপতি শুক্র। শুক্র যখন এই দুই রাশিতে অবস্থান করে, তখন তার প্রভাব স্বাভাবিকের তুলনায় আরও শক্তিশালী হয়। শুক্র প্রবেশ করেছে তুলা রাশিতে। ৬৬ দিন এই রাশিতেই অবস্থান করবে। এই সময় ৪ রাশির জাতক ও জাতিকাদের উপর শুক্রের কৃপা থাকবে। সেই সঙ্গে চাকরি, ব্যবসা, অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে মিলতে পারে ভাল ফল। 

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুরু হতে পারে গোল্ডেন টাইম। মিলতে পারে আর্থিক লাভের সুযোগ। ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। পুরনো বিনিয়োগ থেকেও ভাল লাভ ঘরে আসতে পারে। সুখবর পেতে পারেন। চাকরিজীবীদের জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে। যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং দক্ষতার প্রশংসা পাবেন। ভাগ্যের সহায়তা আরও বাড়তে পারে।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের সাফল্যের সম্ভাবনা। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের সামনে আসতে পারে লাভজনক কোনও চুক্তির সুযোগ। সেই চুক্তি ভবিষ্যতে আয়ের নতুন পথ খুলে দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও আগের তুলনায় মাধুর্য বাড়তে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রেও লাভের মুখ দেখতে পারেন। একাধিক জায়গা থেকে ভাল সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও গতি পেতে পারে।

মকর রাশি: আপনি এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের গতি পাবে। সেগুলি শেষ করার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। ব্যবসায় নতুন ধরনের চুক্তির সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে আর্থিক লাভ এনে দিতে পারে। আর্থিক বিষয়েও ভাগ্যের ভাল সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে বড় সাফল্য অর্জনের সুযো। সব মিলিয়ে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা।

Advertisement

সিংহ রাশি: শুক্রের অবস্থান আপনাকে শুভ ফল দেবে। এই সময় বিশেষ কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনাকে ভবিষ্যতে সাফল্যের পথ দেখাবে। আপনার চেষ্টা সফল হবে। কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার নতুন পথ খুলে যেতে পারে। চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়েও ইতিবাচক ফল। আপনার আয়ের উৎসব বাড়বে। হাতে আসবে টাকা।
 

POST A COMMENT
Advertisement