শুক্রের রাশিফলজ্যোতিষশাস্ত্রে দৈত্যগুরু শুক্র অত্যন্ত শুভ গ্রহ। প্রেম, সৌন্দর্য, আকর্ষণ, অর্থ এবং পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের দাতা শুক্র। শুক্রের অবস্থা শুভ হলে অর্থনৈতিক অবস্থা বদলে যায়। আগামী ৩ অক্টোবর তুলা রাশিতে অবস্থান পরিবর্তন করে বক্রী হবে শুক্র। জ্যোতিষ মতে, শুক্রের উল্টো চালে লাভবান হবে ৩ রাশির জাতক ও জাতিকা। তাঁদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। পঞ্জিকা অনুযায়ী, ৩ অক্টোবর, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তুলা রাশিতে উল্টো পথে চলতে শুরু করবে শুক্র। প্রায় ৪২ দিন এই অবস্থায় থাকার পর ১৪ নভেম্বর আবার মার্গী হবে। এর মধ্যে ৬ নভেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবেন।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের অবস্থান ইতিবাচক ফল দেবে। শারীরিক ও মানসিক চাপ অনেকটাই কমতে পারে। দীর্ঘ দিন ধরে চলা সমস্যার অবসান হওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি সমাজে সম্মান ও প্রতিপত্তি দ্রুত বাড়তে পারে। পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে চলা অশান্তি মিটে গিয়ে প্রিয়জনদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ আসতে পারে। আচমকাঅর্থলাভের যোগ।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের অবস্থান লাভজনক হবে। সাহস এবং আত্মবিশ্বাস বাড়তে পারে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা। চাকরি এবং ব্যবসায় ভাল ফল পাওয়ার সুযোগ। বিনিয়োগ থেকেও ভাল অর্থলাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। পাশাপাশি আয়ের নতুন উৎস খুলতে পারে। পুরনো ঋণ থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের অবস্থান চাকরি ও ব্যবসায় লাভ দেবে। আয়ের একাধিক নতুন উৎস তৈরি হতে পারে। চাকরিজীবীদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। কাজে সাফল্যের যোগ। কর্মজীবনে দীর্ঘ দিন ধরে চলা বাধা দূর হওয়ার সম্ভাবনা। নিজের লক্ষ্যে পৌঁছবেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। ব্যক্তিত্বেও আকর্ষণ বাড়ার সম্ভাবনা। তবে সুখ, বিলাসিতার পিছনে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে।