শুক্রের রাশিফলজ্যোতিষ মতে, শুক্রের উদয়ের পর শুভ প্রভাব আরও বাড়ে। অর্থ, শিল্প, সৃজনশীলতা, ব্যবসা, সুখ, বৈভব এবং সম্পর্ক সংক্রান্ত কাজে গতি আসে। শুক্রের শক্তিশালী অবস্থান ৫ রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ারে নতুন সুযোগ আনতে চলেছে। সেই সঙ্গে আর্থিক লাভের যোগ। পাশাপাশি ধন-সম্পত্তি লাভের সম্ভাবনা। পঞ্জিকা অনুযায়ী, বৈভবের কারক গ্রহ শুক্র ২৮ অক্টোবর সকাল ৭টা ৩৫ মিনিটে উদিত হবেন।
কেন শুক্রকে বৈভবের গ্রহ? বৈদিক জ্যোতিষে শুক্রকে বস্তুগত সুখ, অর্থ, বৈভব, সৌন্দর্য, প্রেম, শিল্প, বিলাসিতার কারক গ্রহ হিসেবে মনে করা হয়। তাই কোনও ব্যক্তির আর্থিক অবস্থা এবং বস্তুগত সুখের জন্য শুক্রের কৃপা দরকার।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের উদয়ের সময়টি কর্মজীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা।
ব্যবসায়ীরা নতুন যোগাযোগ থেকে লাভ করবেন। আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের উদয় আর্থিক দিক থেকে শুভ হবে। আয়ের উৎস বাড়তে পারে। পাশাপাশি হঠাৎ অর্থলাভের সম্ভাবনা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে আরও ভাল সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও আর্থিক কাজও এগিয়ে যেতে পারে। বাড়ি ও পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য খরচ করবেন।
কন্যা রাশি: শুক্রের উদয়ের পর এই রাশির জাতক ও জাতিকারা কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চাকরি পরিবর্তনের কথা যাঁরা ভাবছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও মিলতে পারে। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকেও আগের তুলনায় পরিস্থিতি ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের উদয় কর্মজীবন এবং অর্থের দিক থেকে লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি সম্মান বাড়বে।
পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। নতুন সুযোগ আসতে পারে।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। শুক্রের উদয়ের পর আত্মবিশ্বাস বাড়তে পারে। ব্যক্তিত্বেও আকর্ষণ বৃদ্ধি পেতে পারে।
কর্মজীবনে নতুন সম্ভাবনার দরজা। পাশাপাশি আর্থিক পরিস্থিতি শক্তিশালী করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল।