Sukra Transit 2026: শুক্রের অবস্থানে বড় বদল! ৫ রাশির জীবনে আসতে পারে সুখবর

Venus Transit 2026: জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ২৯ অক্টোবর শুক্রের অবস্থানে বিশেষ পরিবর্তন হতে চলেছে। ওই দিন সকাল ৯টা ৩৯ মিনিট নাগাদ উদিত হবে শুক্র। জ্যোতিষে শুক্রকে প্রেম, সৌন্দর্য, সুখ এবং দাম্পত্য জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়।

Advertisement
শুক্রের অবস্থানে বড় বদল! ৫ রাশির জীবনে আসতে পারে সুখবর জ্যোতিষে শুক্রকে প্রেম, সৌন্দর্য, সুখ এবং দাম্পত্য জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়।
হাইলাইটস
  • ২৯ অক্টোবর শুক্রের অবস্থানে বিশেষ পরিবর্তন হতে চলেছে।
  • ওই দিন সকাল ৯টা ৩৯ মিনিট নাগাদ উদিত হবে শুক্র।
  • জ্যোতিষে শুক্রকে প্রেম, সৌন্দর্য, সুখ এবং দাম্পত্য জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়।

Venus Transit 2026: জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ২৯ অক্টোবর শুক্রের অবস্থানে বিশেষ পরিবর্তন হতে চলেছে। ওই দিন সকাল ৯টা ৩৯ মিনিট নাগাদ উদিত হবে শুক্র। জ্যোতিষে শুক্রকে প্রেম, সৌন্দর্য, সুখ এবং দাম্পত্য জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়। তাই শুক্রের এই অবস্থান বদল কয়েকটি রাশির জীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন জ্যোতিষীদের একাংশ। বৃষ, মিথুন, ধনু, কুম্ভ এবং মীন; এই পাঁচ রাশির জাতকদের জন্য রয়েছে বিশেষ পূর্বাভাস।

জ্যোতিষীয় গণনা অনুযায়ী, এই মুহূর্তে তুলা রাশিতে বক্রী অবস্থায় রয়েছে শুক্র। সূর্যের অবস্থানের সঙ্গে তার বিশেষ যোগ তৈরি হয়েছে। অন্য দিকে, কর্কট রাশিতে নীচস্থ মঙ্গলের দৃষ্টিও পড়ছে শুক্রের উপর। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস, এমন গ্রহের অবস্থান মানুষের সম্পর্ক, অর্থ এবং পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। তবে এই পূর্বাভাস নিশ্চিত ঘটনা নয়। ব্যক্তির জন্মছক অনুযায়ী ফল আলাদা হতে পারে।

কোন রাশির কী ইঙ্গিত?
বৃষ:
এই রাশির অধিপতি শুক্র। জ্যোতিষীয় মতে, পুরনো সম্পর্কের সমস্যা মেটানোর সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। একে অপরের কথা মন দিয়ে শুনলে সম্পর্কের দূরত্ব কমতে পারে।

মিথুন: প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কাটতে পারে বলে মনে করা হচ্ছে। মনের কথা স্পষ্ট করে বললে পারস্পরিক বিশ্বাস বাড়তে পারে। পরিবারের সদস্যদের থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনার কথা বলছে জ্যোতিষীয় পূর্বাভাস। দাম্পত্য জীবনেও স্বস্তি থাকতে পারে। তবে প্রেমের সম্পর্কে সমস্যা এড়াতে প্রতিশ্রুতি রক্ষা করা এবং একে অপরকে সময় দেওয়া জরুরি।

কুম্ভ: জীবনসঙ্গীর পরামর্শ কাজে আসতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একসঙ্গে আলোচনা করলে সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার সময় সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিন।

মীন: অর্থের দিক থেকে পরিস্থিতি অনুকূল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পরিবার বা দাম্পত্য জীবনে আচমকা অশান্তি দেখা দিতে পারে। তাই আর্থিক বিষয় এবং আবেগের কথা লুকিয়ে না রেখে শান্তভাবে আলোচনা করুন। 

বিঃ দ্রঃ- রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষভিত্তিক। এগুলি সম্পাদকীয় সুপারিশ বা বৈজ্ঞানিক বিশ্লেষণ নয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement