আগামী ২৯ মে-র পর বিশেষ ভাবে লাভবান হতে পারেন তিন রাশির জাতক-জাতিকারা বলে মনে করছেন জ্যোতিষীদের একাংশ।শুক্রের গোচরে বড় পরিবর্তনের ইঙ্গিত। আগামী ২৯ মে থেকে বিশেষ ভাবে লাভবান হতে পারেন ৩ রাশির জাতক-জাতিকারা। জ্যোতিষীদের মতে, এই সময় থেকে অর্থাগম, বিলাসিতা এবং সুখ-স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্রের কৃপায় কয়েকটি রাশির জীবনে বাড়তে পারে অর্থযোগ। কর্মক্ষেত্র থেকে ব্যবসা; একাধিক ক্ষেত্রে মিলতে পারে সাফল্য। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ, প্রেম, সৌন্দর্য এবং ভোগবিলাসের প্রতীক বলে মনে করা হয়। তাই শুক্রের অবস্থান বদল অনেক ক্ষেত্রেই আর্থিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলে। আগামী ২৯ মে-র পর বিশেষ ভাবে লাভবান হতে পারেন তিন রাশির জাতক-জাতিকারা বলে মনে করছেন জ্যোতিষীদের একাংশ।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি গ্রহই হল শুক্র। তাই এই সময়টি বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষীরা। পরিবারের আর্থিক পরিস্থিতি আগের তুলনায় আরও মজবুত হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও শুক্রের এই পরিবর্তন ইতিবাচক ফল আনতে পারে। নতুন বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে প্রভাব ও সম্মান বাড়বে। পাশাপাশি পরিবারে সুখ-শান্তিও বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
তুলা রাশি
তুলা রাশির ক্ষেত্রেও বাড়তে পারে অর্থযোগ। নতুন আয় আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় কোনও চুক্তি থেকে লাভবান হতে পারেন। চাকরির ক্ষেত্রেও ভাল সুযোগ আসতে পারে। বহুদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক দিক থেকে সময়টি তুলা রাশির জন্য যথেষ্ট ইতিবাচক বলেই মত জ্যোতিষীদের।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।