শুক্রের রাশিফলজ্যোতিষে শুক্র গ্রহ হল বৈভব, ধন-সম্পদ, সুখ, বিলাসিতা, প্রেম ও ঐশ্বর্যের দাতা। ফলে শুক্রের গতিবিধিতে পরিবর্তন ঘটলে বড় প্রভাব পড়ে।
পঞ্জিকা বলছে, ১৪ নভেম্বর ভোর ৫টা ৫৭ মিনিটে মার্গী হতে চলেছে শুক্র গ্রহ। শুক্রের এই মার্গী দশা ৪ রাশির জন্য শুভ হতে পারে। জাতক ও জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের যোগ। এই সময়ে চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির ভাগ্যবদল ঘটতে চলেছে।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের মার্গী দশা লাভজনক হতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির যোগ। ব্যবসায় নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে বিলাসিতার পিছনে খরচ করার সুযোগ।
তুলা রাশি:তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই এই রাশির জাতক ও জাতিকাদের কাছে শুক্রের মার্গী দশা গুরুত্বপূর্ণ। এই সময়ে আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ আসবে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায় মুনাফা বৃদ্ধি। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের মার্গী দশা আর্থিক ক্ষেত্রে স্বস্তি আনতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা। নিজের কাজের জন্য প্রশংসিত হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। পরিবারে সুখশান্তি। পাশাপাশি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও সাফল্য আসতে পারে।
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের মার্গী দশা কেরিয়ার ও আর্থিক পরিস্থিতির দিক থেকে শুভ হতে পারে। চাকরিতে উন্নতির নতুন সুযোগ। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের বড় কোনও চুক্তি পাওয়ার যোগ তৈরি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়ার আশা। তবে বিনিয়োগের আগে অবশ্যই ভালভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।