লক্ষ্মীপুজোর রাশিফলজ্যোতিষ অনুযায়ী, শুক্র গ্রহ হল ধন, ঐশ্বর্য, সুখ, বিলাস এবং প্রেমের কারক। তাই শুক্রের অবস্থান ঠিক থাকলে কারও জীবনে ভরে ওঠে বিলাস ও বৈভবে। পঞ্জিকা অনুযায়ী, ঐশ্বর্যের কারক শুক্র ১৪ অক্টোবর রাত ১টা ২০ মিনিটে অস্ত গিয়েছিল। লক্ষ্মীপুজোর ২৮ অক্টোবর সকাল ৭টা ৩৫ মিনিটে উদিত হবে এই গ্রহ। আবার ২৪ অক্টোবর চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। ৫ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। শুক্রের এই অবস্থানের ফলে ৪ রাশির জাতক ও জাতিকারা কেরিয়ার এবং আর্থিক জীবনে ইতিবাচক ফল পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কারা লাভবান হবেন।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের এই নক্ষত্র পরিবর্তন অনুকূল ফল নিয়ে আসবে। এই সময়ে আর্থিক পরিস্থিতির উন্নতির সুযোগ। আয়ের নতুন উৎস। অর্থলাভের সম্ভাবনা। গাড়ি কেনার ইচ্ছাওপূরণ হতে পারে। সুখ বাড়ার ফলে জীবন আগের তুলনায় আরও ভালো হয়ে উঠবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের অবস্থান আর্থিক দিক এবং কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জীবনে আনন্দের পরিবেশ। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা। চাকরিতে অনুকূল পরিস্থিতি। গুরুত্বপূর্ণ কোনও কাজে সাফল্য আসবে। এতে আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে সুখশান্তি। প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ।
ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের সামনে এই সময়ে একাধিক নতুন সম্ভাবনা। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে লাভবান হওয়ার সম্ভাবনা। কেরিয়ারে উন্নতি। পরিকল্পনা সফল হওয়ার সুযোগ। প্রেম করে বিয়ে করার ইচ্ছাপূরণ হতে পারে। আগে করা বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হতে পারে। চাকরিজীবীরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। তবে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করা জরুরি।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের উদয় কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ নিয়ে আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা। ভেবেচিন্তে তৈরি করা আর্থিক পরিকল্পনা ভবিষ্যতে সুফল দিতে পারে। কেরিয়ারে বড় সুযোগ আসবে। এই সময়টা আপনার জন্য অনুকূল।