14 November থেকে 4 রাশির উপর কৃপা ধনদাতা শুক্রের, পড়ুন Venus Wealth Horoscope

শুক্রের প্রভাবে পরিবর্তন আসতে পারে একাধিক রাশির ব্যক্তিগত ও পেশাদার জীবনে। আয় বাড়ার সম্ভাবনা। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় পাবেন সুফল।

Advertisement
14 November থেকে 4 রাশির উপর কৃপা ধনদাতা শুক্রের, পড়ুন Venus Wealth Horoscopeশুক্রের রাশিফল
হাইলাইটস
  • শুক্রের প্রভাবে ৪ রাশি।
  • কেরিয়ারে উন্নতির যোগ।

জ্যোতিষে শুক্র গ্রহ হল ভোগবিলাস, ঐশ্বর্য, প্রেম, দাম্পত্য জীবন এবং আর্থিক সমৃদ্ধির কারক। শুক্রের অবস্থান ও গতিপথের পরিবর্তন জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলে। জ্যোতিষ অনুযায়ী, ১৪ নভেম্বর বক্রী দশা কাটিয়ে মার্গী হতে চলেছেন শুক্রদেব। এই পরিবর্তনে সুফল পেতে চলেছেন ৪ রাশির জাতক ও জাতিকা। এই ৪ রাশির চাকরিতে উন্নতি, ব্যবসায় লাভ এবং আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের মার্গী দশা আর্থিক দিক থেকে লাভবান করবে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায় লাভের নতুন সুযোগ তৈরি হবে। পরিবারে সুখের পরিবেশ। আয়ের উৎস বাড়ার সম্ভাবনা। বাড়বে অর্থ সঞ্চয়ও।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ার ও আর্থিক জীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিন কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা। যাঁরা অনেক দিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন যোগাযোগ থেকে লাভজনক হতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি। পরিবারের প্রয়োজন ও ইচ্ছাপূরণ করা সহজ হবে।

তুলা রাশি: এই রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই শুক্রের গতিপথের পরিবর্তন জাতক ও জাতিকাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা মনের মতো সুযোগ পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা। আয়ের নতুন উৎস তৈরি হবে। সব মিলিয়ে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হওয়ার সম্ভাবনা।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের মার্গী দশা কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ নিয়ে আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি থেকে ভাল লাভ করতে পারেন। আয় বাড়ানোর নতুন পথও খুলে যাবে। বিনিয়োগ থেকে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। তবে বিনিয়োগের আগে সমস্ত দিক ভাল করে খতিয়ে দেখা জরুরি। তাড়াহুড়ো করে নেওয়া কোনও আর্থিক সিদ্ধান্ত লোকসানের কারণ হতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement