শুক্র গোচরউত্তরায়ণ শুক্রের মহাজাগতিক ফেরে খুলবে চার রাশির ভাগ্য! এপ্রিলের গরমেও বৈভবের ঝরনাধারা কোন রাশির জীবনে?
নিজস্ব প্রতিনিধি: সময় সব সময় এক থাকে না, কিন্তু গ্রহের চলন যখন শুভ হয়, তখন সাধারণ মানুষের জীবনও রাজকীয় হয়ে ওঠে। জ্যোতিষ গণনা বলছে, আগামী ১১ এপ্রিল ২০২৬, শনিবার সকাল ১১টা ৪ মিনিটে শুক্র তার গতিপথ বদলে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে।
ক্রান্তিবৃত্তে শুক্রের এই উত্তরমুখী অবস্থান বা উত্তরায়ণ হওয়া মহাজাগতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুক্র যেহেতু সুখ, সমৃদ্ধি এবং প্রেমের গ্রহ, তাই তার এই দিক পরিবর্তন চার রাশির জাতক-জাতিকাদের জীবনে নিয়ে আসতে চলেছে বসন্তের ছোঁয়া। বিশেষ করে চাকরি, ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বড়সড় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই গ্রহ-সঞ্চার।
বৃষ রাশি
শুক্রের এই উত্তরমুখী অবস্থান বৃষ রাশির জাতকদের জন্য এক প্রশান্তির বাতাবরণ তৈরি করবে। দীর্ঘদিনের মানসিক চাপ কাটিয়ে জীবনে ফিরবে ভারসাম্য। সম্পর্কের বাঁধন যেমন মজবুত হবে, তেমনই স্বাস্থ্যের দিক থেকেও সময়টি অত্যন্ত অনুকূল। পারিবারিক সুখ ও মানসিক শান্তি লাভের এক সুবর্ণ সুযোগ আসতে চলেছে বৃষ রাশির জাতকদের সামনে।
মিথুন রাশি
অন্যদিকে,মিথুন রাশির জাতকদের জন্য এই পরিবর্তন আশীর্বাদস্বরূপ। শারীরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আর্থিক ক্ষেত্রে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন তাঁরা। আটকে থাকা পুরনো কাজ শুরু হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি বা বদলির জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায় লাভের নতুন পথ খুলে যাওয়ায় পকেটও ভারী হবে মিথুন রাশির জাতকদের।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য শুক্রের এই গতিপথ পরিবর্তন পারিবারিক সুখ ও শান্তির দ্বার খুলে দেবে। গুরুত্বপূর্ণ কোনও ব্যবসায়িক চুক্তি সই হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অভাবনীয় সাফল্য পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধু বিচ্ছেদ মিটে গিয়ে পুরনো সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পাবে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য উত্তরমুখী শুক্র নিয়ে আসছে সামাজিক মর্যাদা ও সম্মানের জোয়ার। সম্পর্কের মধ্যে বোঝাপড়া স্পষ্ট হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আর্থিক লাভের নতুন উৎস খুলে যাওয়ায় জীবনযাত্রা হয়ে উঠবে আরও স্বাচ্ছন্দ্যময়। সব মিলিয়ে এপ্রিলের এই শুক্লপক্ষের তিথি অনেকের জীবনেই সাফল্যের নয়া সূর্যোদয় নিয়ে আসছে।