Rashifal Venus 2026: মেষ রাশিতে শুক্রের প্রবেশ, ২ দিনের মধ্যে টাকার পাহাড়ে বসবেন কোন ৫ রাশির জাতক?

Rashifal Venus 2026: আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার ভোর ৫টা ১৩ মিনিটে এই শুভ গ্রহটি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত শুক্র এই রাশিতেই অবস্থান করবে। গ্রহরাজ শুক্রের এই ঘরবদল বা গোচর বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি প্রেম ও দাম্পত্য সুখের জোয়ার নিয়ে আসতে চলেছে।

Advertisement
মেষ রাশিতে শুক্রের প্রবেশ, ২ দিনের মধ্যে টাকার পাহাড়ে বসবেন কোন ৫ রাশির জাতক?শুক্রের আশীর্বাদে সিন্দুকে উপচে পড়বে অর্থ, ৩ রাশির আচমকা ভাগ্যোদয়

Rashifal Venus 2026: জ্যোতিষশাস্ত্রে শুক্র হলো সুখ, সমৃদ্ধি, বিলাসিতা এবং প্রেমের কারক গ্রহ। আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার ভোর ৫টা ১৩ মিনিটে এই শুভ গ্রহটি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত শুক্র এই রাশিতেই অবস্থান করবে। গ্রহরাজ শুক্রের এই ঘরবদল বা গোচর বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি প্রেম ও দাম্পত্য সুখের জোয়ার নিয়ে আসতে চলেছে। বিশেষ করে যাঁদের জীবনে দীর্ঘদিনের স্থবিরতা ছিল, চৈত্র শেষের এই মহাজাগতিক পরিবর্তন তাঁদের জন্য নতুন আশার আলো নিয়ে আসবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর দাম্পত্য জীবনে মাধুর্য নিয়ে আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল যোগ রয়েছে। এমনকি বকেয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। 

কর্কট রাশি
কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য এটি এক সুবর্ণ সময়। নতুন কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে, যা মুনাফার পথ প্রশস্ত করবে। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাঁদের স্বপ্নপূরণের মাহেন্দ্রযোগ আসন্ন। তবে আবেগের বশবর্তী না হয়ে বুদ্ধির জোরে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য কেরিয়ারে অগ্রগতির নতুন দিগন্ত খুলে যাবে। আর্থিক অবস্থা মজবুত হওয়ার পাশাপাশি প্রেমের সম্পর্কেও প্রগাঢ়তা আসবে।

মকর রাশি
কর রাশির জাতকরাও এই সময়ে উল্লেখযোগ্য আর্থিক লাভের মুখ দেখবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ বা সম্পত্তি সংক্রান্ত বিবাদের মিমাংসা হতে পারে। এমনকি সাড়ে সাতির কবলে থাকা

মীন রাশি
মীন রাশির জাতকদের জীবনেও এই গোচর সাময়িক স্বস্তি নিয়ে আসবে। আর্থিক টানাটানি দূর হওয়ার পাশাপাশি পারিবারিক শান্তি বজায় থাকবে। শুক্রের এই কৃপাদৃষ্টিতে মেষ রাশিতে অবস্থানের সময়কালটি এই পাঁচ রাশির জন্য কার্যত ‘সোনায় সোহাগা’ হতে চলেছে।

 

POST A COMMENT
Advertisement