শুক্রের নক্ষত্র পরিবর্তনধন, সমৃদ্ধি ও প্রেমের কারক গ্রহ শুক্র ৮ মে ২০২৬ রাত ৯টা বেজে ৫১ মিনিটে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। এই গ্রহ এন্ট্রি করতে চলেছে মৃগশিরা নক্ষত্রে। আর এই নক্ষত্রে শুক্র আসার ফলে ৪ রাশির জীবনে ভাল সময় আসবে। বাড়বে টাকা পয়সা। কেরিয়ারে সফল হবেন।
১০ দিন খুব লাভ হবে
আজ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে শুক্র। এই গ্রহটি ১৭ মে পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে। আর এই ১০ দিন দারুণ লাভ হবে ৪ রাশির। তাদের টাকার অভাব শেষ হয়ে যাবে। পাশাপাশি জীবনে প্রেম প্রবেশ হবে। সুখ আসবে। তাই আর সময় নষ্ট না করে ওই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
এই রাশির জন্যও সময়টা দারুণ কাটবে। আপনাদের আর্থিক লাভ হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি নিশ্চিত। পাশাপাশি ইনকামের অন্য রাস্তাও তৈরি হবে। সম্পর্কে প্রেম বাড়বে। পাশাপাশি পার্টনারের সঙ্গে রিলেশনশিপ সহজ হবে।
এই সময় সংসারে শান্তি থাকবে। পরিবারে সকলের স্বাস্থ্য থাকবে ঠিক ঠাক। তাই চিন্তার কোনও কারণ নেই।
বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা শুক্রের নক্ষত্র গোচরে কেরিয়ারে বড় লাফ দিতে পারেন। আর্থিক স্থিতি বদলে যাবে। ইনকাম বৃদ্ধি পাবে। বড় বিনিয়োগের প্ল্যান করে ফেলতে পারেন। ব্যবসায় লাভ হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। এই সময় সম্পর্কে ফিরবে পুরনো কেমিস্ট্রি। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি কেটে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
তুলা রাশি
আপনারা এবার কেরিয়ারে উঁচু পদে যাবেন। স্যালারি বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। প্রোমোশন লেটারও পেতে পারেন। ব্যবসাতেও বড় লাভ হতে পারে। নয়া প্রোজেক্ট থেকে প্রচুর টাকা পেতে পারেন। এই সময় সকলেই আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করবেন। প্রেমের সম্পর্ক সঠিক দিকে এগিয়ে যাবে। তাই আর সময় নষ্ট করা চলবে না।
কুম্ভ রাশি
এই রাশির জাতকদের জন্যও এই নক্ষত্র গোচর ভাল সময় নিয়ে আসবে। ধন বৃদ্ধি হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। এখন কোনও বড় বিনিয়োগের প্ল্যান করে ফেলতে পারেন। পরিবারে খুশির আবহাওয়া থাকবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলতে পারেন। তাই আগামী ১০ দিন ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।