রবিবার থেকে ধনদাতা শুক্রের কৃপায় 3 রাশির তুঙ্গ অর্থভাগ্য, পড়ুন Venus Career Horoscope

শুক্রের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়বে একাধিক রাশির জাতক ও জাতিকাদের জীবনে। চাকরি থেকে ব্যবসা, প্রেম থেকে পারিবারিক জীবনে শুভ ফল।

Advertisement
রবিবার থেকে ধনদাতা শুক্রের কৃপায় 3 রাশির তুঙ্গ অর্থভাগ্য, পড়ুন Venus Career Horoscope  শুক্রের রাশিফল
হাইলাইটস
  • রবিবার থেকে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ।
  • লাভবান হতে পারে ৩ রাশি।

বৈদিক জ্যোতিষে দৈত্যগুরু শুক্রের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষ মতে, শুক্র সুখসমৃদ্ধি, ধনসম্পদ, প্রেম এবং ভোগবিলাসের কারক গ্রহ। রবিবার, ২২ নভেম্বর রাশি পরিবর্তন করে তুলায় প্রবেশ করবে শুক্র। সেখানে আগে থেকেই অবস্থান করছে বুধ। ফলে এই দুই গ্রহের সংযোগে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই শুভ যোগের প্রভাব পড়বে ৩ রাশির উপরে। চাকরি ও ব্যবসায় উন্নতির পাশাপাশি পরিবারেও সুখ থাকার সম্ভাবনা। পঞ্জিকা অনুযায়ী, ২২ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র। ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে গ্রহটি। তারপর প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। দেখে নেওয়া যাক, তুলা রাশিতে তৈরি হওয়া লক্ষ্মীনারায়ণ রাজযোগ কোন ৩ রাশির জন্য শুভ হতে পারে। 

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য তুলায় শুক্রের প্রবেশ অত্যন্ত শুভ হতে পারে। বুধ ও শুক্রের সংযোগে তৈরি লক্ষ্মীনারায়ণ রাজযোগ ইতিবাচক প্রভাব ফেলবে তাঁদের জীবনে। সুখ ও বিলাসিতা বাড়ার পাশাপাশি উন্নতির নতুন সুযোগ আসবে। আগের তুলনায় আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়বে। ব্যক্তিত্বেও আসবে নতুন জেল্লা। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা। ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ভাল সময় কাটবে। প্রেমের সম্পর্কেও সুখ। ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও শুভ ফল দেবে লক্ষ্মীনারায়ণ যোগ। চাকরি ও ব্যবসায় এগিয়ে যাওয়ার নতুন সুযোগ। পদোন্নতির যোগ। বেতন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা থেকে লাভবান হতে পারেন। বাবার সহযোগিতা পাবেন। নিজের লক্ষ্যে পৌঁছনো সহজ হতে পারে। আপনার জন্য সময়টি অনুকূল। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। কাজে সাফল্য ও লাভের যোগ।

মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও বুধ-শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ লাভজনক হতে পারে। হঠাৎ অর্থলাভের যোগ। সঞ্চিত অর্থের পরিমাণও দ্রুত বাড়বে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা একাধিক কাজ শেষ হতে পারে। প্রেমের সম্পর্ক এবং দাম্পত্য জীবনেও সুখ ও শান্তি। বন্ধু ও সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement