Venus transit February 2026: শতভিষা নক্ষত্রে প্রবেশ শুক্রের, ১১ ফেব্রুয়ারি থেকে চার রাশির ভাগ্যবদলের ইঙ্গিত

Venus transit February 2026: শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু। রাহু ও শুক্র একে অপরের বন্ধু গ্রহ হওয়ায়, এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তি, বিলাসিতা বৃদ্ধি, প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা ও সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে নতুন সুযোগ আসতে পারে।

Advertisement
শতভিষা নক্ষত্রে প্রবেশ শুক্রের, ১১ ফেব্রুয়ারি থেকে চার রাশির ভাগ্যবদলের ইঙ্গিতফেব্রুয়ারি থেকে শুক্রের ভাল ফল

Venus transit February 2026: ফেব্রুয়ারির মাঝামাঝি জ্যোতিষচক্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকাল আনুমানিক ৮টা ৫৬ মিনিটে শুক্র গ্রহ প্রবেশ করতে চলেছে শতভিষা নক্ষত্রে। এই অবস্থান চলবে ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। তার পর শুক্র প্রবেশ করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়কাল বিশেষ কিছু রাশির জন্য আর্থিক ও ব্যক্তিগত জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে।

কেন শতভিষা নক্ষত্রে শুক্রের গমন গুরুত্বপূর্ণ?
শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু। রাহু ও শুক্র একে অপরের বন্ধু গ্রহ হওয়ায়, এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তি, বিলাসিতা বৃদ্ধি, প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা ও সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে নতুন সুযোগ আসতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিষায় শুক্রের গমন মানে প্রচলিত পথে নয়, বরং নতুন ও ব্যতিক্রমী উপায়ে সাফল্য লাভের ইঙ্গিত।

বৃষ রাশি:
বৃষ রাশির অধিপতি শুক্র। তাই এই রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত শুভ। নতুন গাড়ি, গয়না বা দামী জিনিস কেনার যোগ রয়েছে। আর্থিক স্থিতি মজবুত হবে, মানসিক চাপ কমবে এবং জীবনে স্বাচ্ছন্দ্য বাড়বে।

মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্য সহায়ক। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন ভাবনা সাফল্য আনতে পারে। ছোটখাটো ভ্রমণ থেকেও আর্থিক লাভ হতে পারে।

কুম্ভ রাশি:
শতভিষা নক্ষত্র কুম্ভ রাশিতেই অবস্থিত। ফলে এই রাশির জাতকদের ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখের সময় আসতে পারে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তুলা রাশি:
তুলা রাশির অধিপতিও শুক্র। এই সময়ে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ও সৃজনশীলতা বাড়বে। পড়ুয়া, শিল্পী, লেখক, মিডিয়া ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষ শুভ। সন্তানের সাফল্য সংক্রান্ত সুখবরও মিলতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement