Shukra Gochar 2026গ্রহের ফেরে কার কপাল কখন খোলে, তা বলা দায়! তবে জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে, মে মাসের মাঝামাঝি পর্যন্ত বেশ কিছু মানুষের দিনকাল দারুণ কাটতে চলেছে। সৌজন্যে শুক্রের রাশি পরিবর্তন। গত ১৯ এপ্রিল বৃষ রাশিতে পা রেখেছে শুক্র। আর তার জেরেই তৈরি হয়েছে শক্তিশালী ‘বিপরীত রাজযোগ’। আগামী ১৪ মে পর্যন্ত এই যোগের প্রভাব থাকবে তুঙ্গে। আর এই সময়ের মধ্যেই তিন রাশির জাতকদের ঘরে আক্ষরিক অর্থেই হতে পারে অর্থবৃষ্টি!
জ্যোতিষ মতে, শুক্র যখন ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, তখনই এই বিপরীত রাজযোগের সৃষ্টি হয়। বর্তমানে বৃষ রাশিতে শুক্রের উপস্থিতিতে এই বিরল যোগের সুবিধা পেতে চলেছেন মিথুন, তুলা ও ধনু রাশির জাতকরা। চলুন জেনে নিই কাদের ভাগ্য খুলছে?
মিথুন রাশি
আপনার রাশির দ্বাদশ ঘরে এই রাজযোগ গঠিত হয়েছে। এর ফলে হাতে যেমন কাঁচা টাকা আসবে, তেমনই বাড়বে জীবনযাত্রার মান। পরিবারের সঙ্গে হুল্লোড় বা ভ্রমণের সুযোগ মিলবে। বিশেষ করে যাঁরা বিদেশের সঙ্গে ব্যবসা বা কাজ করছেন, তাঁদের জন্য সময়টা সোোনায় সোহাগা। তবে বিলাসিতায় গা ভাসিয়ে বেশি খরচ করলে কিন্তু সঞ্চয়ে টান পড়তে পারে।
তুলা রাশি
অষ্টম ঘরে রাজযোগের প্রভাবে আপনার ব্যাঙ্ক ব্যালান্স একলাফে অনেকটা বেড়ে যেতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা আচমকাই হাতে চলে আসবে। অফিসে পদোন্নতির যোগ যেমন রয়েছে, তেমনই ব্যবসায়ীদের লাভের গুড় ঘরে উঠবে। পারিবারিক কলহ মিটে গিয়ে মনে শান্তি ফিরবে।
ধনু রাশি
আপনার রাশির ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হয়েছে। কেরিয়ারে বড়সড় পজ়িটিভ বদল আসার সময় এটা। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে প্রচুর অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে। তবে টাকাপয়সা এলেও শরীরের দিকে নজর দিন, স্বাস্থ্যের অবনতি হওয়ার ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে।Venus transit in Taurus 2026, Vipreet Rajyog benefits, Malavya Rajyog 2026, zodiac signs getting rich, astrology updates May 2026, Gemini horoscope financial gains, Libra wealth prediction, Sagittarius foreign travel yoga, astrology news viral, money rain for 3 zodiac signs, Venus transit effects, বিপরীত রাজযোগ ২০২৬, শুক্রের রাশি পরিবর্তন, কোন রাশির ভাগ্য খুলবে।