ব্যতিপাত যোগঅগাস্টের পঞ্চম দিনই সূর্য এবং চন্দ্রের এক বিশেষ যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ অনুযায়ী, মান, সম্মান, যশ এবং প্রতিষ্ঠার কারক সূর্য। আর মন, ভাবনার কারক চন্দ্র। আর এই দুই গ্রহ একসঙ্গে এসে তৈরি করছে ব্যতিপত যোগ। এই যোগ ৫ অগাস্ট ২০২৬, বুধবার রাত ১১টা ১০ মিনিটে তৈরি হচ্ছে। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় থাকবে। কিন্তু তাতেই ভাগ্য বদলে যাবে ৪ রাশির। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। পাশাপাশি ব্যবসাও বাড়বে। তাই আর সময় নষ্ট না করে ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সুফল এনে দেবে ব্যতিপত যোগ। আপনাদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। এই সময় ব্যবসাও বড় হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পাশাপাশি পরিশ্রমের ভাল ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। যার জেরে জীবনে এগিয়ে যাবেন। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
সিংহ রাশি
এই রাশির জন্যও ব্যতিপাত যোগ দারুণ সময় নিয়ে আসবে। আর্থিক স্থিতি ফিরবে। সুস্থ থাকবেন। বড় কোনও অসুখ এবার সঙ্গ ছাড়বে। ওষুধ খাওয়ার প্রয়োজন কমবে। এই যোগে মন ভাল থাকবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যার ফলে কেরিয়ারে উন্নতি হবে। এছাড়া সমাজেও প্রতিষ্টা বাড়বে। অনেক না হওয়া কাজ এবার হয়ে যাবে।
কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এবার বিরাট সফল হবেন। আপনাদের আয়ের নয়া রাস্তা খুলে যাবে। সেই সঙ্গে মিলবে মানসিক শান্তি। এছাড়া এই সময় চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। ব্যবসাতেও আসবে ভাল সময়। জীবনে ভারসাম্য ফিরে পাবেন। সম্পর্কে ফিরবে উষ্ণতা। পরিবারে সুসময় ফিরবে।
মকর রাশি
এই রাশির জন্য়ও সময়টা সেরার সেরা কাটবে। আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অফিসে অন্যের চোখে পড়বে। যার ফলে প্রোমোশন পেতে পারেন। এছাড়া এই সময় বেতন বৃদ্ধি হতে পারে। পাশাপাশি ব্যবসাতেও বাম্পার লাভ হতে পারে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।