Saptahik Rashifal২০২৬ সালের দ্বিতীয় সপ্তাহ ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সপ্তাহটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে শুরু হবে। এই সপ্তাহের মাঝামাঝি সময়ে মকর রাশিতে তৈরি হচ্ছে পঞ্চগ্রহী যোগ (৫ গ্রহের সংযোগ)। ১৩ জানুয়ারি শুক্র মকর রাশিতে, ১৪ জানুয়ারি সূর্য, ১৫ জানুয়ারি মঙ্গল, ১৭ জানুয়ারি বুধ এবং অবশেষে ১৮ জানুয়ারি চন্দ্র মকর রাশিতে গোচর করবে। এর ফলে একটি বিরল পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। সূর্য ও চন্দ্রের যোগ কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।
মেষ রাশি: সপ্তাহের শুরুটাই হবে বাধাবিঘ্ন দিয়ে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের অসহযোগিতা। চাকরি পরিবর্তনের চিন্তা আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ওপর চাপ পড়বে। সপ্তাহের শেষার্ধ স্বস্তিদায়ক হবে।
বৃষ রাশি: সপ্তাহটি মিশ্র হবে। কেরিয়ার সংক্রান্ত ভ্রমণে যেতে পারেন। সময়, অর্থ এবং শক্তির, ঠিকঠাক ব্যবহার করুন। সপ্তাহের হঠাৎ কোনও সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আসতে পারে বাধা।
মিথুন রাশি: চাকরি ও ঘরোয়া সমস্যা নিয়ে ব্যস্ত সপ্তাহ কাটবে। কাজ ও পরিবারের ভারসাম্য রাখতে কষ্ট করতে হবে আপনাকে। কর্মক্ষেত্রে অন্যদের ওপর ভরসা করে চলবেন না। নিজের কাজ নিজে করুন। তাতেই লাভবান হবেন।
কর্কট রাশি: এই সপ্তাহে সুখবর পাবেন। কাজে পাবেন সাফল্য। আর্থিক চেষ্টায় সাফল্য আসবে। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বাড়িতে শুভ ঘটনা ঘটবে। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন।
সিংহ রাশি: কঠোর পরিশ্রমের ফল পাবেন এই সপ্তাহে। বড় কোনও দায়িত্ব সামলাতে পারেন। পদোন্নতির সুযোগ রয়েছে আপনার। সবসময় বন্ধু ও পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন। নতুন কোনও কাজ শুরুর জন্য এটা উপযুক্ত সময়।
কন্যা রাশি: সপ্তাহের শুরুটা হবে দারুণভাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রতিপক্ষরা সক্রিয় হয়ে উঠবে। সিনিয়রদের সহায়তায় লক্ষ্যপূরণ করবেন।
তুলা রাশি: চাকরি ও ব্যবসায় নতুন কিছু করার চেষ্টায় সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ কাটবে। আর্থিক লাভ হতে পারে আপনার। ভাগ্য আপনার অনুকূলে থাকবে।
বৃশ্চিক রাশি: আর্থিক লাভ হবে আপনার। হঠাৎ সুখবর পাবেন। কর্মক্ষেত্রে ভাগ্য সঙ্গ দেবে। আপনার কাজ হবে প্রশংসিত। গুরুত্বপূর্ণ কাজ সারবেন। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারও সঙ্গে তর্ক-বিতর্কে জড়াবেন না। না হলে বিপদে পড়বেন।
ধনু রাশি: আপনার সিদ্ধান্ত ও কাজের প্রশংসা হবে এই সপ্তাহে। আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। কর্মক্ষেত্রে চেষ্টার ফল লাভ করবেন। আপনি সিনিয়রদের সহযোগিতা পাবেন। সপ্তাহটি আপনার জন্য অনুকূল হবে।
মকর রাশি: আপনার পদোন্নতির সুযোগ এই সপ্তাহে। কাঙ্ক্ষিত সুসংবাদ পেতে পারেন আপনি। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। ব্যবসায় বড় লাভ করবেন। তবে দেখেশুনে সিদ্ধান্ত নিন।
কুম্ভ রাশি: কেরিয়ার স্বাভাবিক। মানসিক অস্থিরতা বা অসন্তুষ্টি। অতিরিক্ত কাজের চাপে কর্মক্ষেত্রে বিরক্তি আসতে পারে। ব্যবসায় মন্দা হতে পারে। কাজের ধীরগতি নিয়ে চিন্তা থাকবে মনে। তবে ধৈর্য ধরুন। মন দিন কাজে।
মীন রাশি: চাকরি ও ব্যবসায় অভাবনীয় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরাও কাজের প্রশংসা করবে। ব্যবসার জন্য ভ্রমণে যেতে পারেন। গোটা সপ্তাহ আনন্দদায়ক হবে। আপনার এই সপ্তাহটা ভালো কাটবে।