Shukra Gochar 2026Malavya Raj Yog 2026: সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। আর এই সপ্তাহেই মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। আগামী ২০ এপ্রিল থেকে গ্রহের অধিপতি শুক্র স্বরাশি বৃষে প্রবেশ করবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এর ফলে তৈরি হচ্ছে অত্যন্ত শক্তিশালী ‘মালব্য রাজযোগ’। পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম এই যোগের প্রভাবে আগামী ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সুবর্ণ সুযোগ আসতে চলেছে বেশ কিছু রাশির জাতকদের জীবনে। মান-সম্মান বৃদ্ধি থেকে শুরু করে অর্থপ্রাপ্তি, একাধিক শুভ যোগের হাতছানি দিচ্ছে এই সপ্তাহ।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি হবে আক্ষরিক অর্থেই উন্নতির। কর্মক্ষেত্রে বসের সুনজরে পড়ার পাশাপাশি পদোন্নতির প্রবল যোগ রয়েছে। শুধু পদ নয়, বাড়বে প্রতিপত্তিও। কঠোর পরিশ্রমের মিষ্ট ফল মিলবে হাতেনাতে। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে এবং প্রিয়জনের সঙ্গে ভ্রমণের সুযোগ আসতে পারে।
মিথুন রাশি
সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন মিথুন রাশির জাতকরা। বিশেষ করে কর্মজীবী মহিলাদের ধনসম্পদ লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনও শুভ সংবাদ আসার ইঙ্গিত মিলছে। প্রেম জীবনেও নতুন মোড় আসতে পারে। স্বাস্থ্যের উন্নতি আপনাকে চনমনে রাখবে।
সিংহ রাশি
সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহটি মিশ্র হলেও অর্থনৈতিক দিক থেকে লাভজনক হবে। প্রত্যাশিত লাভের অঙ্ক কিছুটা কম হলেও পেশাগত কারণে করা ভ্রমণ দারুণ ইতিবাচক ফল দেবে। মনে শান্তি বজায় থাকবে এবং পরিবারের সঙ্গে আনন্দমুখর মুহূর্ত কাটবে।
মকর রাশি
রোম্যান্টিক অভিজ্ঞতায় সপ্তাহ ভরপুর থাকবে মকর রাশির জাতকদের। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ মিলবে। কোনও প্রভাবশালী মহিলার সহযোগিতায় কর্মজীবনে আপনার দীর্ঘদিনের অমীমাংসিত স্বপ্ন পূরণ হতে পারে। অফিসের নতুন প্রোজেক্ট আপনার কেরিয়ারে মাইলফলক হয়ে দাঁড়াবে।
মীন রাশি
সবশেষে মীন রাশি। এই রাশির জাতকদের জন্য আগামী সাত দিন যেন সোনার কাঠি। আর্থিক সচ্ছলতা চোখে পড়ার মতো বাড়বে। সম্পত্তি কেনা-বেচার পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কারও সঙ্গে বিতর্কে না জড়ানোই ভালো। ধৈর্যের সঙ্গেই মিলবে কাঙ্ক্ষিত জয়।