সাপ্তাহিক প্রেমের রাশিআজ থেকেই শুরু হচ্ছে নতুন সপ্তাহ। এ সপ্তাহে কেমন যাবে আপনার প্রেম ভাগ্য? জেনে নিন। এই সপ্তাহটি প্রেম ও রোমান্সের জন্য মিশ্র ফলদায়ক। মেষ রাশিতে সূর্য-বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ রয়েছে। ফলে ভালোবাসার ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে। দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। অবিবাহিতরা নতুন সম্পর্কের সূচনা করতে পারেন। মিথুন, কর্কট ও মীন রাশির জাতকদের জন্য সপ্তাহটি রোমান্টিক হতে পারে।
সাপ্তাহিক প্রেম রাশিফল (৩-৯ মে, ২০২৬):
মেষ (Aries): প্রেম জীবনে উত্তেজনা ও রোমান্স বৃদ্ধি পাবে। সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে
বৃষ (Taurus): ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের উন্নতি হবে। পুরনো কোনো সমস্যা মিটে যেতে পারে।
মিথুন (Gemini): প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময়। প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।
কর্কট (Cancer): সঙ্গীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক মজবুত হবে। পরিবারেও সুখ থাকবে।
সিংহ (Leo): নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না।
কন্যা (Virgo): ব্যক্তিগত জীবনে কিছুটা মানসিক চাপ থাকতে পারে, তাই সম্পর্কের ক্ষেত্রে ধীরস্থির হোন।
তুলা (Libra): সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে। সঙ্গীর প্রতি মনোযোগ দিন।
বৃশ্চিক (Scorpio): আবেগ নিয়ন্ত্রণ করুন, সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।
ধনু (Sagittarius): প্রিয়জনের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, তাই খোলামেলা কথা বলুন।
মকর (Capricorn): সঙ্গীর সঙ্গে সময় কাটানো ভালো, মতবিরোধ এড়িয়ে চলুন।
কুম্ভ (Aquarius): প্রেমের ক্ষেত্রে সপ্তাহটি খুব একটা অনুকূল নয়, ধৈর্যের প্রয়োজন।
মীন (Pisces): রোমান্টিক সময় কাটবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।
অর্থাৎ সব রাশির জাতক জাতিকাদেরই এ সপ্তাহে প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধৈর্য নিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। খোলাখুলি কথা বলতে হবে সঙ্গী অথবা সঙ্গিনীর জন্য। না হলে, সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে। আর তা সামগ্রিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। ফলে সতর্ক থাকতে হবে।