সাপ্তাহিক রাশিফলনভেম্বরের তৃতীয় সপ্তাহ শুরু হচ্ছে। ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই সপ্তাহ। গ্রহের অবস্থানে একাধিক বড় পরিবর্তন দেখা যাবে। সপ্তাহের শুরুতে সিংহ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি ও মঙ্গল। একই রাশিতে থাকবে কেতুও। ১৬ নভেম্বর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। তুলা রাশিতে মার্গী অবস্থায় থাকবে বুধ এবং কন্যা রাশিতে মার্গী থাকবে শুক্র। সপ্তাহের শেষ দিন অর্থাৎ ২২ নভেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে শুক্র। এর ফলে ৫ রাশির জাতকদের জন্য সপ্তাহটা দারুণ যাবে। চলুন দেখে নেওয়া যাক সাপ্তাহিক লাকি রাশিফল।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সুখকর ও লাভজনক হতে চলেছে। চাকরি এবং ব্যবসায় উন্নতির সুযোগ। সপ্তাহের শুরু চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ। দীর্ঘ প্রতীক্ষিত কোনও সুখবর পেতে পারেন।সহকর্মীদের কাছ থেকেও সহযোগিতা মিলবে। পরিশ্রমের ফল পাবেন। জীবনে বেশ কিছু দিন ধরে কোনও সমস্যা চলতে থাকলে এই সপ্তাহে ধীরে ধীরে তার সমাধানের পথ বেরোবে। আর্থিক দিক থেকে সপ্তাহের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ অনেক বেশি শুভ। এই সময়ে হঠাৎ কোথাও থেকে অর্থলাভের সম্ভাবনা। সম্পর্কের দিক থেকে গোটা সপ্তাহই ভাল কাটবে। কাছের মানুষদের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ পাবেন।
মিথুন রাশি: এই সপ্তাহটা লাকি। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে বেশ কিছু দিন ধরে কোনও সমস্যা থাকলে তার সমাধান হবে। পরাস্ত হবে বিরোধীরা। কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূলে। স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন। ভাগ্য আপনার সহায় থাকায় অহেতুক দুশ্চিন্তা ছেড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনও পরিকল্পনা বা বাজারে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ শুভ হতে চলেছে। নিজের পরিশ্রম ও চেষ্টার ফল পাবেন। সপ্তাহের প্রথমার্ধে দীর্ঘ দিনের কোনও মনোবাসনা পূরণ হওয়ায় মন আনন্দে ভরে উঠবে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে নেওয়া সিদ্ধান্ত লাভজনক হবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বড় কোনও চুক্তি করতে পারেন। আর্থিক উন্নতিরও প্রবল সম্ভাবনা। চাকরিজীবীরা সহকর্মীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে বড় সাফল্য পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। কোনও প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা থাকলে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে ভুলবেন না। এই সপ্তাহে পারিবারিক ও আর্থিক জীবন সুখের হবে।
ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সুখ ও সৌভাগ্যের। হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন। নতুন উদ্যমে কেরিয়ার ও ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহের প্রথমার্ধে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। বুদ্ধি ও বিবেচনার সাহায্যে জটিল কাজও সামলে নেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় বাড়তে পারে। চাকরিজীবীদের উপার্জনের নতুন পথ খুলবে। ব্যবসা বাড়ানোর পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। এই সপ্তাহে অযথা খরচে নিয়ন্ত্রণ আনতে পারবেন। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। জীবনসঙ্গীর প্রতি উদাসীনতা দেখাবেন না।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত লাভজনক হতে চলেছে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। ভাগ্যের সহায়তা পাবেন। কাছের মানুষদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় প্রত্যাশিত লাভ। এই সপ্তাহে বড় কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করতে পারেন। আর্থিক দিক থেকে সময়টি আপনার অনুকূলে থাকবে। আর্থিক সমস্যা দূর হবে। সঞ্চিত অর্থের পরিমাণও বাড়বে। চাকরিজীবীদের নিজের দক্ষতার উপর ভরসা রেখে লক্ষ্যে মনোযোগ দেওয়া উচিত। বিরোধীদের মন্তব্য এড়িয়ে চলাই ভাল। পারিবারিক দিক থেকে সপ্তাহটি অত্যন্ত শুভ।