অষ্টমী থেকে শুরু হওয়া সপ্তাহে Lucky 4 রাশি, পড়ুন 19 To 25 October Career Horoscope

অক্টোবরের এই সপ্তাহ ধর্মীয় ও জ্যোতিষের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেনে নিন ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক কেরিয়ার ও ব্যক্তিগত রাশিফলে কোন রাশির ভাগ্যে কী রয়েছে।

Advertisement
অষ্টমী থেকে শুরু হওয়া সপ্তাহে Lucky 4 রাশি, পড়ুন 19 To 25 October Career Horoscopeসাপ্তাহিক রাশিফল
হাইলাইটস
  • ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নতুন সপ্তাহ।
  • পড়ুন সাপ্তাহিক রাশিফল।

গ্রহের এই অবস্থানের কারণে ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত লাকি ৪ রাশি। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, এই সপ্তাহে মঙ্গল ও বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে। মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে শনি। কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতুর গোচর চলবে। ২৪ অক্টোবর চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। ১৭ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করেছে সূর্য। গোটা সপ্তাহ এই রাশিতেই অবস্থান করবে। বুধ এবং বক্রী শুক্র থাকবে তুলা রাশিতে। অন্যদিকে ২৪ অক্টোবর বক্রী হবে বুধ। ফলে এই সপ্তাহটি গ্রহের দিক থেকে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক, এই সপ্তাহে কারা কারা পাবেন ভাগ্যের সঙ্গ। 

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কাছে এই সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় অনেক বেশি শুভ ও অনুকূল হতে চলেছে। সপ্তাহের শুরুতেই চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রেও নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকবেন। সপ্তাহের গোড়ায় সুখবর পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা পাকা হতে পারে। সপ্তাহের মাঝামাঝি কোনও অনুষ্ঠানে যোগ। ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল। বাজারের ঊর্ধ্বগতির সুযোগ কাজে লাগিয়ে লাভবান হতে পারেন। চেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে। মজবুত হবে আর্থিক পরিস্থিতিও। সপ্তাহের মাঝামাঝি ভ্রমণের যোগ। চাকরিজীবীদের পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলির ইচ্ছাপূরণ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। বাড়বে সঞ্চিত অর্থের পরিমাণও। প্রেমের অনুকূল পরিস্থিতি। দাম্পত্য জীবনও সুখের।

বৃশ্চিক রাশি: আপনার জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে। বুদ্ধি ও বিবেচনাবোধ কাজে লাগিয়ে প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। তাতে সাফল্য মিলবে। সপ্তাহের শুরুতে বেকারদের সামনে চাকরির একাধিক ভাল সুযোগ। এই সপ্তাহে চাকরি ও ব্যবসার উন্নতি। সপ্তাহের মাঝামাঝি বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা। পুরনো কিছু সমস্যার সমাধানও হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। পছন্দের জায়গায় বদলি বা পদোন্নতি। দাম্পত্য জীবন সুখের।

Advertisement

ধনু রাশি: এই রাশির জাতকদের এই সপ্তাহে বেশ দৌড়ঝাঁপের মধ্যে কাটতে পারে। তবে পরিশ্রম ও চেষ্টার ফল পাবেন। কারণ এই সপ্তাহে ভাগ্যের সহায়তা মিলতে পারে। সপ্তাহের শুরুতে চাকরিজীবীরা দীর্ঘ প্রতীক্ষিত কোনও সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে। মানসম্মান ও পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা। কাঙ্ক্ষিত কিছু অর্জন করতে গিয়ে কিছু বিষয়ে আপসও করতে হতে পারে। চাকরি ও ব্যবসায় সাফল্য এবং শুভ যোগ। নির্ধারিত সময়ের আগেই কাজের লক্ষ্যপূরণ করতে সক্ষম হতে পারেন।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সুখসমৃদ্ধি নিয়ে আসতে পারে। কিছু সময় ধরে চলতে থাকা সমস্যাগুলি কাটিয়ে ওঠার সুযোগ। সপ্তাহের শুরুতে চাকরি বা ব্যবসার প্রয়োজনে স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণের যোগ। এই যাত্রা আনন্দদায়ক হওয়ার পাশাপাশি কাজেও সাফল্য এনে দিতে পারে। সময়টি অনুকূল। দুশ্চিন্তা দূর হতে পারে। স্বস্তি পাবেন। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ভাগ্যও সহায় হবে। ব্যবসা থেকে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চিত অর্থের পরিমাণও বাড়তে পারে। ভাগ্যের সহায়তায় চাকরি ও ব্যবসায় পরিস্থিতির উন্নতি হবে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে।
 

POST A COMMENT
Advertisement