অক্টোবরের শেষ সপ্তাহে কেরিয়ারে Lucky 5 রাশি, পড়ুন 26 Oct To 1 Nov Career Horoscope

গ্রহের অবস্থান ও রাশির পরিবর্তনের প্রভাব ফেলে ব্যক্তির কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। চলুন জেনে নেওয়া যাক এ সপ্তাহে লাকি রাশি কারা।

Advertisement
অক্টোবরের শেষ সপ্তাহে কেরিয়ারে Lucky 5 রাশি, পড়ুন 26 Oct To 1 Nov Career Horoscopeসাপ্তাহিক রাশিফল
হাইলাইটস
  • ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর নতুন সপ্তাহ।
  • পড়ে ফেলুন সাপ্তাহিক রাশিফল।

অক্টোবরের শেষ সপ্তাহ ৫ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। এই সময়ে গ্রহের অবস্থান ও গতিপথের পরিবর্তনের প্রভাবে তাঁদের কেরিয়ারে অনুকূল পরিস্থিতি থাকবে। এই সপ্তাহটা শুরু হচ্ছে ২৬ অক্টোবর থেকে। চলবে ১ নভেম্বর পর্যন্ত। এই সপ্তাহের সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে ৩১ অক্টোবর। ওই দিন কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। রাহু কুম্ভ এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। তুলা রাশিতে বক্রী থাকবে শুক্র। গ্রহগুলির এই অবস্থানের কারণে ৫ রাশির জাতক ও জাতিকারা আর্থিক ক্ষেত্রে লাভবান হতে পারেন। জেনে নেওয়া যাক, অক্টোবরের শেষ সপ্তাহ কাদের জন্য অনুকূল সময়।

মিথুন রাশি: এই রাশির জাতকদের চাকরি ও ব্যবসার দিক থেকে সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন কাজের ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক বাধা দূর হতে পারে। আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা। সেই সঙ্গে বাড়তে পারে আর্থিক লাভ। সবমিলিয়ে এই সপ্তাহে অর্থের আগমন। উপার্জনের নতুন পথও খুলে যেতে পারে। চাকরিজীবীদের জন্যও সময় অনুকূল। পদোন্নতির যোগ। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ও সাফল্যে ভরা। দীর্ঘদিন ধরে যে কাজগুলি শেষ করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন, সপ্তাহের শেষ দিকে সমাধান করবেন। ভাগ্যের সহায়তা। মনে আনন্দ থাকবে। চাকরিতে প্রত্যাশিত সাফল্য। ব্যবসায় লাভের সম্ভাবনা।
সপ্তাহের মাঝামাঝি সময়ে নতুন নতুন বিষয়ে আগ্রহ বাড়তে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। অতীতে করা বিনিয়োগ থেকে বড় অঙ্কের লাভের সম্ভাবনা। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে।

তুলা রাশি: এই সপ্তাহ সৌভাগ্য ও শুভ সময় নিয়ে আসবে। প্রেমের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। পরিস্থিতি আরও ভাল ভাবে সামাল দিতে পারবেন। এই সময়ে কোনও বড় লক্ষ্য পূরণ হতে পারে। আগে করা বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। আয়েও উল্লেখযোগ্য উন্নতি।  সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবেন। লাভজনক কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ মিলতে পারে। বাড়বে আয়। ব্যবসায় লাভ। চাকরিজীবীদের পদমর্যাদা ও দায়িত্ব বৃদ্ধির যোগ।
 

Advertisement

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ। সপ্তাহের শুরুটা আনন্দে কাটবে। বাড়ির পরিবেশ সুখকর। প্রিয়জনদের সঙ্গে জীবনের আনন্দ উপভোগ। বাড়িতে ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠান। জমি, বাড়ি বা গাড়ি কেনার স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা বড় কোনও পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করতে পারেন।  গোটা সপ্তাহই আপনার অনুকূলে। সৌভাগ্যের যোগ। বহু প্রতীক্ষিত কোনও সুখবর পেতে পারেন। আপনার কাজের প্রশংসা হবে অফিসে।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ অনেক বেশি ভাল ও লাভজনক হতে চলেছে। আনন্দে সময় কাটানোর সুযোগ। আর্থিক দিক থেকেও সপ্তাহটি আপনার অনুকূলে। চাকরি ও ব্যবসায় অনুকূল পরিস্থিতি। চাকরিজীবীদের আয়ের অতিরিক্ত উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীরা প্রত্যাশিত লাভের মুখ দেখবেন। চাকরি ও ব্যবসায় অনুকূল পরিস্থিতি।
 

POST A COMMENT
Advertisement