সাপ্তাহিক রাশিফল২০২৬ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শুরু হচ্ছে। গ্রহের অবস্থান ও গতিবিধির প্রভাবে এই সপ্তাহে ৫ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরি ও ব্যবসায় সাফল্যের পাশাপাশি বিনিয়োগ থেকে লাভ এবং অর্থ উপার্জনের নতুন সুযোগ। কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। চলুন দেখে নেওয়া যাক, ডিসেম্বরের প্রথম সপ্তাহের সাপ্তাহিক রাশিফল অনুযায়ী কেমন কাটবে আপনার সময়।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ ইতিবাচক। সুখ ও সৌভাগ্যের যোগ। সপ্তাহের শুরুতে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে দীর্ঘদিনের সমস্যার সমাধান। চাকরি ও ব্যবসায় আপনার চেষ্টা সফল হবে। পরিশ্রমের ফল লাভ। মনের মতো ফল পাবেন। চাকরিজীবীদের পদোন্নতির যোগ। ব্যবসায় প্রত্যাশিত লাভ ও উন্নতি। এই সপ্তাহে বড় কোনও ব্যবসায়িক চুক্তিও করতে পারেন। পরিকল্পনা শেষ হওয়ার আগে অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন। অন্যথায় বিরোধীরা আপনার ক্ষতি করার সুযোগ পেতে পারে। স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে গোটা সপ্তাহ অনুকূল। পরিবারের সদস্যরা আপনার উপর খুশি থাকবেন। আপনার সিদ্ধান্তের প্রশংসা করবেন। দাম্পত্য জীবনেও মধুরতা থাকবে।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নতুন সুযোগের দরজা খুলবে। দীর্ঘদিনের ইচ্ছাপূরণ হওয়ার যোগ। জমি বা বাড়ি কেনাবেচার পরিকল্পনা সফল হতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা। সপ্তাহের প্রথমার্ধ চাকরি ও ব্যবসার জন্য অত্যন্ত শুভ। ব্যবসায়ীরা প্রত্যাশিত লাভের মুখ দেখবেন। ব্যবসার পরিধিও বাড়বে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সপ্তাহে সেই সংক্রান্ত বাধা দূর হবে। সবমিলিয়ে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পাওয়ার সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে। তাঁদের সাহায্যে পুরনো কোনও সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গোটা সপ্তাহ অনুকূল।
সিংহ রাশি: আপনার জন্য এই সপ্তাহ সুখ ও সৌভাগ্যের। মনের মতো একের পর এক কাজ শেষ হবে। সপ্তাহের শুরু ব্যবসায়ীদের জন্য শুভ ও লাভজনক। ব্যবসার কাজে দূরে কোথাও ভ্রমণ করলে তা সফল হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। তাঁদের সাহায্যে লাভজনক কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আচমকা আর্থিক লাভের পরিস্থিতি। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ। ঊর্ধ্বতন আধিকারিক ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। বড় কোনও প্রকল্পের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। মনের মতো চাকরি পেতে পারেন। জমি, বাড়ি ও গাড়ির সুখ লাভের যোগ। সপ্তাহের শেষভাগে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা। জীবনসঙ্গীর সঙ্গে মন আনন্দে ভরে উঠবে।
কন্যা রাশি: আপনার জন্য এই সপ্তাহ সৌভাগ্য নিয়ে আসছে। পরিকল্পনা মাফিক কাজ করলে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য ও লাভের যোগ। বাড়ি ও কর্মক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়দের সহযোগিতা পাবেন। আপনার পরিকল্পিত কাজগুলি সহজেই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে পারিবারিক ও আর্থিক সমস্যা দূর হতে পারে। আর্থিক দিক থেকে গোটা সপ্তাহ শুভ। চাকরিজীবীদের আয়ের অতিরিক্ত উৎস তৈরি হতে পারে। পাশাপাশি অর্থ সঞ্চয়েরও সুযোগ আসবে। বেকারদের চাকরি পাওয়ার স্বপ্নপূরণ হতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময় অনুকূল। ব্যবসার শ্রীবৃদ্ধি হবে। বড় কোনও ব্যবসায়িক চুক্তি করতে পারেন। প্রেমের পথে বাধা দূর হবে।
কুম্ভ রাশি: আপনার জন্য এই সপ্তাহ লাকি। সময় অনুকূলে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে যে ভাল সুযোগের অপেক্ষায় ছিলেন, তা এই সপ্তাহে পেতে পারেন। প্রভাব বৃদ্ধির যোগ রয়েছে। পরিবারে সুখ ও শান্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গোটা সপ্তাহ অনুকূল। দ্বিগুণ উদ্যম ও উৎসাহ নিয়ে কাজ করবেন। আপনার প্রবল আত্মবিশ্বাসই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। কঠোর পরিশ্রম ও চেষ্টার জন্য বিরোধীরাও আপনার প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিক বা সহকর্মীদের সাহায্যে নির্ধারিত সময়ের আগেই কাজের লক্ষ্যমাপূরণ হতে পারে। ব্যবসায়ীরা লাভ করবেন।.