কলি পুরী, ইন্ডিয়া টুডে গোষ্ঠী ভাইস চেয়ারপার্সনSahitya Aaj tak 2022: করোনাকাল কাটিয়ে ঠিক দু বছর পর ফের হাজির সংস্কৃতির মহাসভা 'সাহিত্য আজতক'। আজ শুরু হল। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত এই সাহিত্য মেলায় থাকছেন ভারতের সংস্কৃতি, সাহিত্য, থিয়েটার জগতের তাবড় ব্যক্তিত্বরা।
সাহিত্য আজতক-এর সূচনা করলেন কলি পুরী
আজ অর্থাত্ ১৮ নভেম্বর Sahitya Aaj tak 2022-এর সূচনা করলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরী। তিনি বলেন, 'আমরা একটা ব্রেকের পর ফিরলাম। এবছরের প্রোগ্রাম আরও সুন্দর ও বর্ণাঢ্য করেছি। একদম আপনাদের প্রিয় চ্যানেল আজতক-এর মতোই পাওয়ার প্যাকড। সাহিত্য, সংস্কৃতি জগতে খ্যাতনামা দেশের প্রতিটি কোণা থেকে প্রায় ৩০০ তাবড় ব্যক্তিত্ব তাঁদের প্রতিভা নিয়ে হাজির। সাহিত্য, সংস্কৃতিতে কোনও ভেদাভেদ নেই। যে কথা মন ছুঁয়ে যায়, সেই কথার ভাষা অন্য রকমের হয়। এরকমই আমাদের ও আপনাদের ২২ বছরের সম্পর্ক।'
ছোট উপহার আশা করি ভাল লাগবে
কলি পুরী আরও বলেন, যাঁরা আমাদের সঙ্গে প্রথমবার থাকছেন, তাঁদের জানাতে চাই, এটি 'সাহিত্য আজতক'-এর প্রথম সংস্করণ। আপনাদের সকলের প্রিয় অ্যাঙ্কাররাও এখানে রয়েছেন। আপনারা সর্বদা আমাদের পাশে থেকেছেন। কবিতা, শায়েরি, গান, নাটকের মাধ্যমে আপনাদের ধন্যবাদ জানানোর সুযোগ পেয়েছি আমরা। টিভি, মোবাইল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার ও অ্যাপে আপনারা আমাদের শীর্ষে রেখেছেন। বন্ধু, প্রেম, ভালোবাসার তো এমনিতে হিসেব হয় না। আশা করি, আমাদের এই ছোট উপহার আপনাদের ভাল লাগবে।
তিন দিন সাহিত্যে ডুবে যাওয়ার সুযোগ
কলি পুরী বলেন, গত দু বছরে যখন আমরা লাইভ ইভেন্ট করতে পারিনি, তখন সাহিত্যের দুনিয়ায় নিজেদের আধিপত্য কায়েম রাখতে আমরা মোবাইল অ্যাপ চালু করি 'সাহিত্য তক'। যেকোনও সমস্যাই নতুন সুযোগের পথ দেখায়। খুব কম সময়েই ওই অ্যাপে ২০ লক্ষ সাবস্ক্রাইবার ও ৭০ লক্ষের বেশি ইউজার যোগ দিয়েছেন। আপনি এই অ্যাপে নিজেই লিখে কবিতা, শায়েরি শেয়ার করতে পারেন। এবছর সাহিত্য আজতক-এ যোগ দিতে ১ হাজারের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। আপনি যদি কবি হন, তা হলে এই মঞ্চ বড় সুযোগ হতে পারে। লজ্জা পাবেন না, মাইক তুলে নিন। জিন্দেগি না মিলেগি দুবারা।