Two Earth-Like Planets Discovered: পৃথিবীর মতো ২ গ্রহের খোঁজ সৌরজগতের বাইরে, বাস করা যাবে?

স্পেনের লা লেগুনা বিশ্ববিদ্যালয়ের আলেজান্দ্রো সুয়ারেজ মাসকারেনোর নেতৃত্বে গবেষকদের দল রেডিয়াল ভেলোসিটি মেজারমেন্ট ব্যবহার করে দু'টি নতুন গ্রহ আবিষ্কার করেছে।

Advertisement
পৃথিবীর মতো ২ গ্রহের খোঁজ সৌরজগতের বাইরেসৌরজগতের বাইরে পৃথিবীর মতো ২টি গ্রহের হদিশ
হাইলাইটস
  • GJ 1002 B এবং C তাদের নক্ষত্র থেকে নিখুঁত দূরত্বে অবস্থিত
  • বায়ুমণ্ডল থাকলে এই দুটি গ্রহের পৃষ্ঠে তরল জল তৈরি হতে পারে

জ্যোতির্বিদ্যা মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছেছে এবং মহাবিস্ফোরণের ঠিক পরের মুহূর্তগুলি দেখার চেষ্টা করছে, আমাদের সৌরজগতের (Solar System) বাইরের বিশ্বের ছবি ক্রমাগত সামনে আসছে। জ্যোতির্বিজ্ঞানীরা এখন দুটি গ্রহ (Earth-Like Planets) খুঁজে পেয়েছেন, যেগুলি পৃথিবীর মতো বিশাল এবং বাসযোগ্য হতে পারে। স্পেনের লা লেগুনা বিশ্ববিদ্যালয়ের আলেজান্দ্রো সুয়ারেজ মাসকারেনোর নেতৃত্বে গবেষকদের দল রেডিয়াল ভেলোসিটি মেজারমেন্ট ব্যবহার করে দু'টি নতুন গ্রহ আবিষ্কার করেছে।

GJ 1002 B এবং C তাদের নক্ষত্র থেকে নিখুঁত দূরত্বে অবস্থিত, যা সঠিক বায়ুমণ্ডল থাকলে এই দুটি গ্রহের পৃষ্ঠে তরল জল তৈরি হতে পারে। এই নতুন গ্রহের আবিষ্কারটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের আরও উত্তেজিত করেছে৷

আরও পড়ুন: তিনটে এভারেস্টের সমান! কোথায় রয়েছে সৌরজগতের সবথেকে বড় পর্বত? দেখুন Photos

গ্রহ B, যার ভর পৃথিবীর তুলনায় সামান্য বেশি। এই গ্রহে বছর হয় মাত্র ১০ দিনে। অন্যদিকে, গ্রহ C পৃথিবীর চেয়ে প্রায় এক তৃতীয়াংশ বিশাল। এটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে প্রায় ২০ দিন সময় নেয়। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে GJ 1002 নামক নক্ষত্রটি যথেষ্ট বয়স্ক বলেই মনে হচ্ছে। সেই কারণে এটি খুব শান্ত।

দুটি নতুন গ্রহ এখন গ্রহদের এলিট ক্লাসে যোগ দিল। এই ক্লাসে থাকা গ্রহগুলি বাসযোগ্য হওয়ার সম্ভবনা রয়েছে। তবে এই গ্রহগুলি পুরো বাসযোগ্য, তা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে জ্যোতির্বিজ্ঞানীদের এই গ্রহগুলিতে বায়ুমণ্ডল আছে কি না তা খুঁজে বের করতে হবে।

POST A COMMENT
Advertisement