
কাবুলের রাস্তায় তালিবানরা-- ছবি: APWomen in Afghanistan Under Taliban Rule: আফগানিস্তান (Taliban in Afghanistan) দখলের পরে তালিবানরা বলছে, শরিয়ত আইনে (Sharia Law) দেশের মহিলাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। শরিয়ত আইন নিয়ে তালিবানদের নিজস্ব বক্তব্য সম্পূর্ণটাই। এ হেন সময়ে এক নজরে দেখে নেওয়া যাক তালিবানি শাসনে শরিয়ত আইন মহিলাদের জন্য কেমন?
আরও পড়ুন: Afghanistan Crisis : 'কারও কোনও ক্ষতি হবে না,' তালিবানের মুখে শান্তির বার্তা!
মহিলারা কি বাজারে যেতে পারেন?
হ্যাঁ, পারেন। কিন্তু আগের বার যখন আফগানিস্তান তালিবানি শাসনে ছিল, তখন নিয়ম ছিল মহিলারা বাজারে গেলে সঙ্গে পরিবারের কোনও পুরুষকে রাখতেই হবে (নাবালক বা প্রাপ্তবয়স্ক)।
মহিলারা বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারবেন?
আগের বার যখন আফগানিস্তান তালিবানি শাসনে ছিল, তখন মহিলাদের গৃহবন্দি রাখার নিদান ছিল। বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দেওয়ায় নিষেধাজ্ঞা ছিল।
ছেলে বন্ধুর সঙ্গে কোনও মেয়ে দেখা করতে পারেন?
যে সব মেয়ের বয়স ১২ বছর বা তার ঊর্ধ্বে, তাঁরা কোনও পুরুষ বন্ধুর সঙ্গে দেখা বা মেলামেশা করতে পারবেন না। একমাত্র পরিবার ছাড়া।

মেয়েরা স্কুল-কলেজে যেতে পারবে?
২০ বছর আগে আফগানিস্তানে তালিবানি শাসনে ছিল, মেয়েরা পড়াশোনা করতে পারবে, তবে এমন কোনও স্কুল-কলেজে নয়, যেখানে ছেলেরাও পড়ে।
মহিলারা মেক-আপ করতে পারে?
আগেরবার তালিবানি শাসনে বলা হয়েছিল, মহিলারা কোনও মেক-আপ করতে পারবেন না। এমনকী নেল-পলিশও নয়।
মেয়েরা মিউজিক শুনতে বা নাচতে পারেন?
শরিয়ত আইনে মিউজিক বেআইনি। যে সব মেয়েরা কোনও পার্টিতে নাচতেন বা মিউজিক শুনতেন, তাঁদের শাস্তি দেওয়া হত।
মেয়েরা অফিসে কাজ করতে পারেন?
তালিবানি বলেছে, মহিলারা অফিসে কাজ করতে পারবেন। কিন্তু আফগানিস্তান থেকে খবর ছিল, ব্যাঙ্ক ও সরকারি অফিসে যে সব মহিলারা কাজ করবেন, তাঁদের বাড়ি ফেরার পথে তালিবানরা পাহারা দিয়ে পৌঁছে দেবে।
বোরখা পরা আবশ্যিক?
হ্যাঁ। শরিয়ত আইনে মেয়েদের বোরখা আবশ্যিক। ৮ বছরের ঊর্ধ্বে মেয়েদের বোরখা পরতেই হবে বাইরে বেরলে বা পরিবারের কোনও পুরুষের সামনে।
মহিলারা হিল তোলা চটি পরতে পারেন?
তালিবানি শাসনে আগের বার নিয়ম ছিল, মহিলারা হাই হিল জুতো পরতে পারবেন না। মহিলারা হাঁটলে যেন কেউ তাঁর পায়ের শব্দ না পায়।
মহিলারা ব্যালকনিতে বসতে বা দাঁড়াতে পারেন?
তালিবান শাসনে, কোনও মহিলা বাড়ির ব্যালকনিতে বসতে বা দাঁড়াতে পারবেন না।
শরিয়ত আইন ভাঙলে কী শাস্তি হবে মহিলাদের?
তালিবান শাসনে মহিলারা শরিয়ত আইন ভাঙলে, জনতার সামনে হেনস্থা, বেত্রাঘাত এবং পাথর ছুড়ে ছুড়ে হত্যার সাজা রয়েছে। সেটা নির্ভর করে শরিয়ত আইনে কোন অপরাধের কী সাজা, তার উপরে।