Hazra Road History: হাজরা রোডের 'হাজরা' আসলে কে? খুঁজতে চান কার্তিক মহারাজ, তথ্য অনুসন্ধান করল bangla.aajtak.in

রাজ্যের রাস্তা পরিবর্তন কমিটির মাথায় রয়েছেন কার্তিক মহারাজ। তাঁর প্রস্তাব, খুঁজে বের করা হবে হাজরা রোডের হাজরা কে? কী ইতিহাস রয়েছে দক্ষিণ কলকাতার এই ব্যস্ত রাস্তা নিয়ে? তথ্য অনুসন্ধান করল bangla.aajtak.in.

Advertisement
হাজরা রোডের 'হাজরা' আসলে কে? খুঁজতে চান কার্তিক মহারাজ, তথ্য অনুসন্ধান করল bangla.aajtak.inহাজরা রোডের ইতিহাস
হাইলাইটস
  • হাজরা রোডের 'হাজরা' কে?
  • কী ইতিহাস রয়েছে দক্ষিণ কলকাতার এই ব্যস্ত রাস্তা নিয়ে?
  • খুঁজে বের করার প্রস্তাব কার্তিক মহারাজের

কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন রাস্তাঘাট, সরণির নামকরণের জন্য একটি কমিটি গড়েছে রাজ্য সরকার। এই কমিটির নেতৃত্বে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ।  তথাগত রায় এবং মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা সুব্রত গুপ্তও রয়েছেন কমিটিতে। শুক্রবার এই কমিটির তরফে একটি বৈঠকের পর ১৬টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাবের পাশাপাশি জানানো হয়, খুঁজে বের করা হবে হাজরা রোডের হাজরা আসলে কে? 

দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা হাজরা রোড। পশ্চিমে কালীঘাট ব্রিজ (আদিগঙ্গা) থেকে শুরু হয়ে পূর্বে বালিগঞ্জ ফাঁড়ি (গড়িয়াহাট রোড ও সৈয়দ আমি আলি অ্যাভিনিউ-এর সংযোগস্থল) পর্যন্ত বিস্তৃত। সত্যিই এই হাজরা রোডের হাজরা আসলে কে? কী ইতিহাস রয়েছে এই রাস্তার নামকরণের নেপথ্যে? 

এই ইতিহাস সম্পর্কে আলোকপাত করলেন বিশিষ্ট কলকাতা গবেষক গৌতম বসু মল্লিক। তাঁর কথায়, '১৮২০ থেকে ১৮৩৬-এর মধ্যে লটারি কমিটির টাকায় যে রাস্তাগুলি হয়েছিল, তা নিয়ে তৈরি হয় শল্কের ম্যাপ। সেখানে উল্লেখ রয়েছে হাজরা রোড ছিল বিশাল বড়। জোড়া পুকুরের নামে এই রাস্তার নাম হয় হাজরা রোড। প্রমাণিত না হলেও অনুমান করা হয়, কোনও একজন বা দু'জন হাজি এই পুকুর দু'টি খনন করেছিলেন। সেই থেকেই হাজরা রোড নাম হয়।'

হাজরা রোড (ইনসেটে- পুরনো কলকাতার ম্যাপে হাজরা পুকুর)
হাজরা রোড (ইনসেটে- পুরনো কলকাতার ম্যাপে হাজরা পুকুর)

কলকাতার অজানা ইতিহাস নিয়ে তৈরি নিজের পডকাস্ট 'হাফ প্যান্ট হিস্ট্রি'-তে দীপাঞ্জন ঘোষও শুনিয়েছেন 'হাজরা রোড'-এর এই কাহিনি। সেখানে তিনি বলেছেন, 'অনেকে মনে করেন এই হাজরা হচ্ছেন মাতঙ্গিনী হাজরা। কিন্তু তা নয়। কারণ ১৮২৫ সালে শল্কের ম্যাপেও এই এলাকাকে হাজরা বলেই উল্লেখ করা রয়েছে। আর মাতঙ্গিনী হাজরা জন্মেছিলেন ১৮৬৯-এ।' bangla.aajtak.in-কে দীপ বলেন, 'এখন যেখানে আশুতোষ কলেজ, সেখানে আগে ২টো পুকুর ছিল। একটার নাম বড়া হাজরা, আর একটার নাম ছোটা হাজরা। সেই ২টো পুকুর থেকেই রাস্তার নাম হাজরা রোড হয়েছে। এর সম্ভাব্য কারণ, এই ২টি পুকুর খুঁড়ে দিয়েছিলেন দু'জন হাজি সাহেব।' 

Advertisement

দীপ আরও বলেন, 'কলকাতা গবেষক পিটি নায়ারের একটি থিওরি বলছে, হজ থেকে হাজরা কথাটা এসেছে। এর উৎস আরবি ভাষা।'

নামকরণ করতে গেলে কলকাতা মিউনিসিপ্যাল গেজেটে নোটিফিকেশন দিতে হত। এখন আর সেটা হয় না। এমনটাই জানাচ্ছেন গৌতম বসু মল্লিক। তিনি বলেন, '১৯ ডিসেম্বর, ১৯৫৯ সালে গেজেটেড নোটিফিকেশন হয়েছিল। যেখানে বলা হয়, হাজরা রোডের নামকরণ করা হচ্ছে কানাইলাল হাজরার নামে। যিনি ছিলেন মেটিয়াবুরুজের জমিদার। অর্থাৎ হাজরা রোড সরকারি ভাবে কানাইকাল হাজরার নামে স্ট্যাম্প পড়ে। অর্থাৎ ওটা হিন্দু নাম।' 

 

POST A COMMENT
Advertisement