দেশে অমৃত মহোৎসব হচ্ছে স্বাধীনতার। কিন্তু সেখানে নেতাজি ব্রাত্য। নেতাজি এক সময় বই লিখেছিলেন। তিনি সেখানে জানিয়েছিলেন, স্বাধীনতার পর দেশকে কীভাবে নির্মাণ করা হবে তা ব্যক্ত করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, জাতীয়তাবাদকে গুরুত্ব দিতে হবে। ফেডেরাল স্ট্রাকচারকে মানতে হবে। অর্থনীতিক ভিত্তি সুদৃঢ় করতে হবে। প্ল্যানিং কমিশনও বানিয়েছিলেন। কলকাতায় অনুষ্ঠিত সাহিত্য আজতকের দ্বিতীয় দিনে এমনই অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ।