পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট) সুমিত রায়কে। দলে কোনও বড় পদে না থেকেও তৃণমূল জমানার অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন এই সুমিত রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে একাধিক ফ্যান পেজ। কেউ কেউ বলতেন, বস। কারও কাছে ছিলেন দাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠবৃত্তের একজন হলেন সুমিত। শোনা যায়, অভিষেকের সঙ্গে একই স্কুলে ও ক্লাসে পড়লেও, অভিষেককে বরাবর স্যর বলেই ডাকেন সুমিত। এখন প্রশ্ন হল, কে এই সুমিত রায়?