Advertisement

Poppy Cultivation: বাঙালির পাতে নেই আলু পোস্ত-বড়া, দাম বাড়ার কারণ কী?

শরীর ঠান্ডা রাখতে পোস্তর জুড়ি মেলা ভার। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া! নাম শুনলেই লোভ সমালানো কঠিন হয়ে যায় আমবাঙালির। পুরোন জেনেরেশন হোক বা নতুন এই পদ পাতে পড়লে না খেয়ে ওঠা যায় না। পাতে পোস্ত না হলে চলে না এমন বাঙালির সমখ্যা নিতান্ত কম নয়। বাঙালির বড়ই প্রিয় পোস্ত বাটা, পোস্তর বড়া। কিন্তু পোস্তর আকাশছোঁয়া দামের কারণে অনেক পরিবারেই পাতে ওঠে না এই সব লোভনীয় খাবার। পোস্ত কেনার সামর্থ এখন বহু নিম্ন মধ্যবিত্ত পরিবারের নেই। এ রাজ্যে পোস্তর দাম প্রতি কেজি দুই হাজার টাকা। দাম বৃদ্ধির পিছনে আরও অনেক কারণ থাকলেও পোস্ত চাষের কড়াকড়িতেই চাহিদার তুলনায় জোগান কম। আর তাতেই রাজ্যে বাড়ছে  দাম। 

TAGS:
Advertisement
POST A COMMENT