WI vs ZIM ম্যাচে জড়িয়ে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার ভাগ্য, রইল সমীকরণ

সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের মতো এই ম্যাচটি গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্যও। কারণ এই গ্রুপেই রয়েছেন সূর্য কুমার যাদবরা।

Advertisement
WI vs ZIM ম্যাচে জড়িয়ে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার ভাগ্য, রইল সমীকরণ  আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে
হাইলাইটস
  • সুপার এইটের ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ
  • দুই দলের মতো এই ম্যাচটি গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্যও

সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের মতো এই ম্যাচটি গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্যও। কারণ এই গ্রুপেই রয়েছেন সূর্যকুমার যাদবরা।  

গ্রুপ টুয়ের এর ম্যাচে ভারতের দৃষ্টি থাকার বড় কারণ, নেট রান রেটের সমীকরণ। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। ফলে এই গ্রুপের অন্য দলগুলোর পারফরম্যান্স ও পয়েন্টের দিকে নজর রাখতেই হবে গৌতম গম্ভীরদের। কারণ, এই রান রেটের উপর অনেকটা নির্ভর করবে সেমি ফাইনালে ভারতের সুযোগ পাওয়া। আবার সূর্যদের বাকি দুই ম্যাচও এই দুই দলের বিরুদ্ধেই। সুতরাং রণকৌশল ঠিক করতে হবে এই ম্যাচ দেখেই। 

সাই হোপের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ এবারের টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করছে। গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে এখন তারাও শিরোপার দাবিদার। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও আক্রমণাত্মক বোলিং নিয়ে ক্যারিবিয়ান শিবির বেশ আত্মবিশ্বাসী।

অন্যদিকে,সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবোয়ে সবাইকে চমকে দিয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করেছে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে পিছিয়ে নেই তারাও। এই দল মনে করাচ্ছে সেই পুরোনো জিম্বাবোয়ে দলকে। যে দলের সদস্য ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিকের মতো সদস্যরা। 

টি২০ ক্রিকেটের কথা বললে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মধ্যে এখন পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে। এর মধ্যে তিনটিতেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ সালের টি২০ বিশ্বকাপে। সেবারও জয়ী হয়েছিল ক্যারিবিয়ানরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের লাল মাটির পিচে ভালো বাউন্স ও গতি থাকে। ছোট স্কোয়ার বাউন্ডারি বড় শট খেলতে সুবিধা দেয়। তবে সন্ধ্যার দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় রান তাড়া করা তুলনামূলক সহজ হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আবহাওয়া পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আর্দ্রতা বেশি থাকবে। নতুন বলে প্রথম ছয় ওভারে বল দ্রুত ব্যাটে আসবে। যা পাওয়ারপ্লেতে বড় রান তোলার সুযোগ করে দিতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement