
এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলা হয়েছে। এবার আইপিএলে চার-ছক্কার বৃষ্টি বেড়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। আজ আমরা এমন পাঁচজন ব্যাটসম্যানকে তুলে ধরছি, যারা আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই সেঞ্চুরি করেছেন। একজন ব্যাটার তো দু'বারও সেঞ্চুরি করেছেন।

আইপিএল ২০২৬-এ দুর্দন্ত ব্যাটিং করছেন। তিনি আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই দু'টি সেঞ্চুরি করেছেন। ১১ এপ্রিল, ২০২৬-এ তিনি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪টি ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ৫৬ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।

সঞ্জুর বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে সিএসকে দুই উইকেট হারিয়ে ২১২ রান তোলে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস মাত্র ১৮৯ রান করে। সিএসকে ২৩ রানে ম্যাচটি জিতে নেয়। এরপর সঞ্জু স্যামসন মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে সেঞ্চুরি করেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সঞ্জু মুম্বইয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান। এই ম্যাচে সঞ্জু ১০টি চার ও ৬টি ছক্কা মেরে মাত্র ৫৪ বলে অপরাজিত ১০১ রান করেন।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান কুইন্টন ডি ককও আইপিএল ২০২৬-এ একটি সেঞ্চুরি করেছেন। গত ১৬ই এপ্রিল তিনি পঞ্জাব কিংসের বিপক্ষে ৬০ বলে অপরাজিত ১১২ রান করেন, যেখানে ছিল সাতটি ছক্কা ও আটটি চার। কুইন্টন ডি ককের এই ইনিংসের সুবাদে এমআই ছয় উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। তবে এই ইনিংসটিও মুম্বইকে জয় এনে দিতে পারেনি। পঞ্জাব ১৬.৩ ওভারে তিন উইকেটে ১৯৮ রান করে ম্যাচটি জিতে নেয়।

মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় তিলক ভার্মাও আইপিএল ২০২৬-এ একটি সেঞ্চুরি করেছেন। ২০শে এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। এই ম্যাচে তিলক ভার্মা বোলারদের উপর তাণ্ডব চালান। তিলক ভার্মা ৭টি ছক্কা ও ৮টি চারের সাহয্যে ৪৫ বলে অপরাজিত ১০১ রান করেন। এটি ছিল তিলক ভার্মার আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিলক ভার্মার সেঞ্চুরির সুবাদে মুম্বই ১৯৯/৫ স্কোরে পৌঁছায়। জবাবে, জিটি দল ১৫.৫ ওভারে মাত্র ১০০ রানে অল আউট হয়ে যায়। ফলে, মুম্বই ৯৯ রানে ম্যাচটি জিতে নেয়।

আইপিএলে সেঞ্চুরি করেছেন অভিষেকও। ২১শে এপ্রিল, সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তিনি ৬৮ বলে অপরাজিত ১৩৫ রান করেন। এই ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ১০টি চার। এই ইনিংসের সুবাদে সানরাইজার্স দুই উইকেট হারিয়ে ২৪২ রান তোলে। জবাবে দিল্লি মাত্র ১৯৫ রান করে। ফলে সানরাইজার্স স্বয়দ্রাবাদ ৪৭ রানে ম্যাচটি জিতে নেয়।

গুজরাত টাইটানসের ওপেনার সাই সুদর্শন আইপিএল ২০২৬-এও সেঞ্চুরি করেছেন। ২৪শে এপ্রিল, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বোলারদের উপর ঝড় তুলে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন। সুদর্শন ৫৭ বলে সেঞ্চুরিতে পৌঁছন। এর মাধ্যমে সাই সুদর্শন তার আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন। সাই সুদর্শন তার প্রথম সেঞ্চুরি করেছিলেন আইপিএল ২০২৪-এ। এরপর তিনি আইপিএল ২০২৫-এ একটি সেঞ্চুরি করেন। এখন, সাই সুদর্শন আইপিএল ২০২৬-এ সেঞ্চুরি করেছেন।