১ লক্ষ ১০ হাজার আসনবিশিষ্ট মোতেরা স্টেডিয়াম আজ থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম পাল্টে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা হল। স্টেডিয়ামে ১ লক্ষ ১০ হাজার দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারবেন। ২৪ ফেব্রুয়ারি বুধবার থেকে এখানেই ভারত বনাম ইংল্যান্ডের পিঙ্কবল টেস্ট শুরু হচ্ছে।

Advertisement
১ লক্ষ ১০ হাজার আসনবিশিষ্ট মোতেরা স্টেডিয়াম আজ থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম
হাইলাইটস
  • স্টেডিয়ামে মাঠে মোট ১১টি সেন্টার পিচ রয়েছে।
  • ৬টি ইন্ডোর পিচ রয়েছে যেখানে বোলিং মেশিন বসানো রয়েছে
  • সঙ্গে রয়েছে ৪টি ড্রেসিং রুম।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম পাল্টে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা হল। স্টেডিয়ামে ১ লক্ষ ১০ হাজার দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারবেন। ২৪ ফেব্রুয়ারি বুধবার থেকে এখানেই ভারত বনাম ইংল্যান্ডের পিঙ্কবল টেস্ট শুরু হচ্ছে।

বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্টেডিয়াম ভূমি পূজা করে আনুষ্ঠআনিক উদ্বোধন করেন স্টেডিয়ামের। এখানেই আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পিঙ্কবল ডে-নাইট টেস্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিসিসিআই সচিব জয় শাহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু প্রমুখরা।

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শারীরিক কারণে এখানে উপস্থিত থাকতে পারছেন না। তিনি এ নিয়ে টুইটও করেন। এটা ভারতের মাটিতে খেলা দ্বিতীয় পিঙ্কবল টেস্ট। এর আগে বাংলাদেশের সঙ্গে ইডেন গার্ডেন্সে প্রথণ পিঙ্কবল টেস্ট খেলে ভারত। ১ লক্ষ ১০ হাজার আসন বিশিষ্ট হওয়ায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়মকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের তকমা পেল মোতেরার নতুন স্টেডিয়াম। ৫৫ শতাংশ আসনে দর্শক আসবেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ।

স্টেডিয়ামে মাঠে মোট ১১টি সেন্টার পিচ রয়েছে। ৬টি ইন্ডোর পিচ রয়েছে যেখানে বোলিং মেশিন বসানো রয়েছে। সঙ্গে রয়েছে ৪টি ড্রেসিং রুম।

POST A COMMENT
Advertisement