Adam Gilchrist, IPL: বিশ্ব জুড়ে IPL-এর ফ্র্যাঞ্চেইজিদের একাধিপত্য, উদ্বিগ্ন গিলক্রিস্ট

আইপিএল-এর তিন  ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (MI), কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং দিল্লি ক্যাপিটালস (DC) UAE T20 লিগের দলগুলিতে বিনিয়োগ করেছে।  তবে এটাই প্রথম নয়, ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগেও দল রয়েছে নাইটদের। গিলক্রিস্টের আশঙ্কা, ডেভিড ওয়ার্নারের মত ক্রিকেটাররা আর বিবিএল-এ খেলবেন না। সংযুক্ত আরব আমিরশাহির লিগে খেলতে চলে যেতে পারেন তিনি। 

Advertisement
বিশ্ব জুড়ে IPL-এর ফ্র্যাঞ্চেইজিদের একাধিপত্য, উদ্বিগ্ন গিলক্রিস্ট অ্যাডাম গিলক্রিস্ট
হাইলাইটস
  • উদ্বেগ প্রকাশ করলেন গিলক্রিস্ট
  • সতর্ক করলেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে

আইপিএল-এর ফ্র্যাঞ্চেইজিগুলির 'একচেটিয়া' প্রবণতা নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কেন এই প্রবণতা বিপজ্জনক তাও উদাহরন দিয়ে বুঝিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটার।

আইপিএল-এর তিন  ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (MI), কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং দিল্লি ক্যাপিটালস (DC) UAE T20 লিগের দলগুলিতে বিনিয়োগ করেছে।  তবে এটাই প্রথম নয়, ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগেও দল রয়েছে নাইটদের। গিলক্রিস্টের আশঙ্কা, ডেভিড ওয়ার্নারের মত ক্রিকেটাররা আর বিবিএল-এ খেলবেন না। সংযুক্ত আরব আমিরশাহির লিগে খেলতে চলে যেতে পারেন তিনি।

আরও পড়ুন: বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন মুরলী বিজয়, দর্শকদের চিত্‍কার 'DK DK', তারপর... 

এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন, 'ডেভিড ওয়ার্নারকে বিবিএলে খেলতে বাধ্য করা যাবে না। আমি এটা বুঝতে পেরেছি। তবে শুধু ওয়ার্নার নয়, অন্য খেলোয়াড়রাও এমন কাজটাই করবে। বিশ্বস্তরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ক্রমবর্ধমান আধিপত্যের জন্য এটা ঘটছে। এটি কিছুটা বিপজ্জনক প্রবণতা।'' ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও  (সিপিএল) বেশ কয়েকটি দলের মালিক ভারতীয়।

গিলক্রিস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ ভবিষ্যতে আরও অনেক ক্রিকেটারও ওয়ার্নারের পথ অনুসরণ করতে পারে। তিনি আরও বলেন, ''কোনওদিন হয়ত দেখা যাবে, ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলে দেবে আমি ভারতীয় ফ্র্যাঞ্চেইজি দলের কথা শুনে চলব। ওরা যা বলবে তাই করব। এটা নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না। কারণ এটা তাঁর অধিকার। ওয়ার্নারের পথ তরুণ ক্রিকেটাররা অনুসরণ করতে থাকলে তা ভয়ঙ্কর হতে পারে।'' 

আরও পড়ুন: এবার ICC চেয়ারম্যান সৌরভ? ভোটের নিয়মে বদলে সম্ভাবনা জোরাল
  
গিলক্রিস্ট ডেকান চার্জাসের হয়ে আইপিএল জিতেছেন

অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট এবং ২৮৭টি ওয়ানডে খেলা গিলক্রিস্ট এর আগে ডেকান চার্জার্স এবং কিংস ইলেভেন পঞ্জাবের মতো আইপিএল দলে খেলেছেন। গিলক্রিস্ট ২০০৯ সালে ডেকান চার্জার্সের অধিনায়ক ছিলেন। সেই সময় তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এর আগেও আইপিএল-এর রমরমা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজাও। 

Advertisement

আরও পড়ুন: দলে সম্ভবত জাদেজা, আজ ভারতের একাদশ কেমন হতে পারে?

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (NFL) পরে আইপিএল এখন ম্যাচ মূল্যের দিক থেকে দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল লিগ। আইপিএলের প্রতিটি ম্যাচ মূল্যের পরিপ্রেক্ষিতে, প্রিমিয়ার লিগ, মেজর লিগ বেসবল এবং এনবিএর চেয়েও বেশি রোজগার করতে চলেছে। আইপিএল মিডিয়া রাইটসের জন্য তিন দিনের বিডিংয়ের পরে, Viacom18 ২৩,৭৫৮ কোটি টাকার ডিজিটাল রাইটস পেয়েছে, যা টিভির জন্য ডিজনি স্টারের ২৩,৫৭৫ কোটি টাকার বিড থেকে সামান্য বেশি। এইভাবে, আইপিএল-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে পুঁজি করে, ২০২৩-২৭ এর জন্য মোট মিডিয়া রাইটস ৪৮,৩৯০ কোটি টাকায় বিক্রি হয়েছিল। 

POST A COMMENT
Advertisement