AFC Cup: AFC-র সময় নিয়ে মোহনবাগানের সঙ্গে ATKMB-র দ্বন্দ্ব

এটিকে মোহনবাগানের বিশ্বস্ত সূত্র বলছে, তারা অনেক আগেই এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। ফলে ১৮ মের বসুন্ধরা কিংস,২১ মের গোকুলাম কেরল ম্যাচ বিকেল পাঁচটায় এবং ২৪ মে মাজিয়া স্পোর্টসের সঙ্গে খেলাটি রাত ন'টায় আয়োজন করার অনুমতি মিলেছে।

Advertisement
AFC-র সময় নিয়ে মোহনবাগানের সঙ্গে ATKMB-র দ্বন্দ্বএটিকে মোহনবাগান দল
হাইলাইটস
  • ম্যাচের সময় নিয়ে দ্বন্দ্ব
  • এএফসি কাপে প্লে অফে খেলবে এটিকে মোহনবাগান

রয় কৃষ্ণ, হুগো বুমোসদের এএফসি কাপের (AFC Cup) মূলপর্বের খেলার সময় নিয়ে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম মোহনবাগান ক্লাবের টানাপোড়েন অব্যাহত।  সবুজ মেরুন ক্লাবের নবনির্বাচিত সচিব দেবাশিস দত্ত বলেছেন, ''এএফসি কাপের ম্যাচ দুপুর দুটোর বদলে সন্ধ্যায় আয়োজন করার ব্যাপারে তারা উদ্যোগী হয়েছিলেন।  ফলশ্রুতিতে ১৮,২১,২৪ মে মাসের তিনটি ম্যাচ দুপুর দুটোর বদলে দুটো ম্যাচ সন্ধ্যা পাঁচটায় এবং শেষ ম্যাচটি রাত নটায় করার অনুমতি মিলেছে।''

কিন্তু এটিকে মোহনবাগানের বিশ্বস্ত সূত্র বলছে, তারা অনেক আগেই এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন।  ফলে ১৮ মের বসুন্ধরা কিংস,২১ মের গোকুলাম কেরল ম্যাচ বিকেল পাঁচটায় এবং ২৪ মে মাজিয়া স্পোর্টসের সঙ্গে খেলাটি রাত ন'টায় আয়োজন করার অনুমতি মিলেছে।  

এখানেই শেষ নয়, ন'টার সময় ম্যাচ হলে দর্শকদের বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য এটিকে মোহনবাগান না কি ইতিমধ্যেই রাজ্যের পরিবহনমন্ত্রীর দ্বারস্থ।  যাতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয় রাজ্যের তরফ থেকে।

আরও পড়ুন: প্লে অফে যেতে PBKS-এর বিরুদ্ধে জিততেই হবে ধোনিদের

 
প্রশাসনিক তরফের এই টানাপোড়েনের মধ্যে দলের প্রস্তুতি নিয়ে ব্যস্ত কোচ হুয়ান ফেরান্দো। ইতিমধ্যে টিম হোটেলে শারীরিক পরীক্ষা হয়েছে। আগামীকাল থেকে মাঠে নেমে অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ মে মাসের দুই তারিখ দলের সঙ্গে যোগ দেবেন। কার্ল ম্যাকহিউ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।  প্রাথমিক পর্বের সাফল্য ধরে রেখে মূল পর্বে সফল হওয়াই পাখির চোখ হুয়ান ফেরান্দোর। প্রথমে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি ও পরে ঢাকা আবাহনীর সঙ্গেও জিতে প্লে অফে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান।   

POST A COMMENT
Advertisement