Brendon Hamill: 'মেরিনার্সদের হয়ে খেলতে মুখিয়ে রয়েছি,' বলছেন নেইমারদের সামলানো ব্রেন্ডন

এটিকে মোহনবাগানের নতুন ডিফেন্ডার জানিয়েছেন, ''আমি তখন জুনিয়র ফুটবলার। ১৫-১৬ বছর বয়স তখন ব্রাজিলের সুপারস্টার নেইমার, কুটিনহোদের বিরুদ্ধে খেলেছি।' অস্ট্রেলিয়ার কিংবদন্তি টিম কাহিল, রবি ফাওলারের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রেন্ডন হামিলের। 

Advertisement
'মেরিনার্সদের হয়ে খেলতে মুখিয়ে রয়েছি,' বলছেন নেইমারদের সামলানো ব্রেন্ডননেইমার ও ব্রেন্ডন হামিল
হাইলাইটস
  • নেইমারের বিরুদ্ধে খেলেছেন হামিল
  • তাঁর পছন্দের ফুটবলার রোনাল্ডো

এটিকে মোহনবাগানের হয়ে কিছুদিন আগেই সই করেছেন। সবুজ-মেরুন জার্সিতে মেরিনার্সদের সামনে খেলতে মুখিয়ে রয়েছেন। ডিফেন্ডার ব্রেন্ডন হামিল মুখোমুখি হয়েছিলেন এটিকে মোহনবাগান সোশ্যাল মিডিয়া টিমের। শনিবার দুপুরে ইনস্টাগ্রাম লাইভে এসে ফ্যানদের প্রশ্নের উত্তর দিলেন তিনি। জানালেন নেইমার-কুটিনহো এমনকি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ রবি ফাওলারের বিরুদ্ধেও খেলেছেন অস্ট্রেলিয়ান এই ফুটবলার। 

নেইমারদের বিরুদ্ধে খেলেছেন হামিল
এটিকে মোহনবাগানের নতুন ডিফেন্ডার জানিয়েছেন, ''আমি তখন জুনিয়র ফুটবলার। ১৫-১৬ বছর বয়স তখন ব্রাজিলের সুপারস্টার নেইমার, কুটিনহোদের বিরুদ্ধে খেলেছি।' অস্ট্রেলিয়ার কিংবদন্তি টিম কাহিল, রবি ফাওলারের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রেন্ডন হামিলের। 

'রয় কৃষ্ণ দারুণ ফুটবলার'
এই মরশুমেই এটিকে মোহনবাগান ছেড়েছেন রয় কৃষ্ণ। তবুও সবুজ-মেরুন ফ্যানদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন ফিজির এই ফুটবলার। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ায় ফুটবল খেলতেন রয়। তাই হামিলও, র‍য়ের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন। এক ফ্যানের প্রশ্নের উত্তরে হামিল বলেন, ''আমি রয় কৃষ্ণর বিরুদ্ধে খেলেছি। ও দারুণ ফুটবলার। খুব ফিট, শক্তিশালী ফুটবলার। ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই নিজের ছাপ ফেলেছে ও।'' 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @atkmohunbaganfc

মেসি নয়, রোনাল্ডোই তাঁর পছন্দের ফুটবলার
হামিল স্পষ্ট ভাবেই জানিয়েছেন রোনাল্ডোই তাঁর পছন্দের ফুটবলার। একজন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও রোনাল্ডোকে পছন্দ করার কারণও জানিয়েছেন হামিল। তিনি বলেন, ''মেসি-রোনাল্ডো দুই জনেই অসাধারণ ফুটবলার। তবে আমার পছন্দের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর তাই রোনাল্ডোকেই বেশি ভাল লাগে।'' ডিফেন্স করার পাশাপাশি দলের প্রয়োজনে গোল করতে ভালবাসেন ব্রেন্ডন। আর তাঁর এই গুন দেখেই তাঁকে দলে নিয়েছেন জুয়ান ফেরান্দো। তা ব্রেন্ডন ভাল ভাবেই জানেন। তিনি বলেন, ''ডিফেন্ডার হিসেবে ক্লিন শিট যেমন রাখতে চাই ঠিক সে রকম ভাবেই সুযোগ পেলে গোল করে দলকে জেতাতে চাই।''  

আরও পড়ুন: শতবর্ষ সেলিব্রেশনে বিরাট চমক ইস্টবেঙ্গলের, আসছেন অরিজিৎ?

Advertisement

আরও পড়ুন: জবি, সালামদের দলে ফেরাচ্ছে ইস্টবেঙ্গল?

ফুটবলার না হলে ক্রিকেটার হতেন ব্রেন্ডন

ফুটবলার হতে না পারলে কোন পেশাকে বেছে নিতেন ব্রেন্ডন? সবুজ-মেরুনের ডিফেন্ডারের উত্তর, ''ফুটবলার না হলে ওপেনিং ব্যাটার হতাম। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলতাম।''  

POST A COMMENT
Advertisement