Brazil Team In Kolkata: কলকাতায় মাছ-ভাতে মজলেন ভিনিসিয়াসরা, কিন্তু বাঙালির হাতের রান্না খেলেন না

সঙ্গে রয়ছেন টিমের রাঁধুনি। তাঁর হাতে রাঁধা খাবার ছাড়া অন্য কিছু মুখেও তুলছেন না ভিনিসিয়াসরা। কিন্তু কলকাতায় এসে হরেক রকমের মাছ পেয়ে খুশি ব্রাজিলিয়ার খেলোয়াড়রা।

Advertisement
কলকাতায় মাছ-ভাতে মজলেন ভিনিসিয়াসরা, কিন্তু বাঙালির হাতের রান্না খেলেন নাকলকাতায় ব্রাজিল টিম
হাইলাইটস
  • কলকাতায় এসে হরেক রকমের মাছ খাচ্ছেন ভিনিরা
  • যদিও তা রেঁধে দিচ্ছেন ব্রাজিল টিমের রাঁধুনি
  • আনা হচ্ছে আলাদা জলও

ফুটবল জ্বরে কাঁপছে শহর। মধ্যরাতে শহরে পা রেখেছেন ভিনিসিয়াসরা। আর শুক্রবার সকালেই তাঁরা অল্পবিস্তর অনুশীলনও করেন। শনিবারের হাইভোল্টেজ ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল টিম। শুধু তাই নয়, ডায়েটেও বিশেষ নজর রাখছেন খেলোয়াড়রা। কলকাতায় এসে কি বাঙালি খাবার চেখে দেখছেন ভিনিরা? 

ব্রাজিল টিম শহরের বিলাসবহুল হোটেলেও নিজেদের রাঁধুনি দিয়েই খাবার রান্না করাচ্ছে। নির্দিষ্ট এবং কড়া ডায়েট রাখা হয়েছে ভিনিসিয়াসদের জন্য। টিম সূত্রে খবর, ব্রাজিলের খেলোয়াড়দের জন্য উড়িয়ে আনা হচ্ছে নিউট্রিশনিস্টও। 

শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিনার রয়েছে খেলোয়াড়দের। সেখানে বাঙালি এবং ভারতীয় নানাবিধ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাখা হয়েছে। কিন্তু জানা গিয়েছে, ব্রাজিলের তারকা প্লেয়াররা নিজেদের ডায়েটের বাইরে এ দেশীয় কিছুই চেখে দেখবেন না। 

জানা যাচ্ছে, ব্রাজিলিয়ান খেলোয়াড়দের দিনে ৫ বার করে খাবার দেওয়া হবে। দলীয় রাঁধুনির তত্ত্বাবধানে রাঁধা হচ্ছে প্রতিটি পদ। তেলের ব্যবহার একদম করা হচ্ছে না। যা কিছু রাঁধা হচ্ছে, সবটাই অলিভ ওয়েলে। তাঁদের লাঞ্চ এবং ডিনারের মেনুতে রয়েছে ভাত, স্পেগেটি, সেদ্ধ ছোলা, কড়াইশুঁটি, মাছ, চিকেন, পাঁঠার মাংস, স্যালাড এবং পরিমিত ডেজার্ট। 

বাঙালিদের ন্যায় ব্রাজিলিয়ানরাও মাছ খেতে খুব ভালোবাসেন। ফলে কলকাতায় নানাবিধ মাছ পেয়ে খুশি টিম ব্রাজিলের রাঁধুনিরা। ভিনিসিয়াসদের জন্য হরেক রকমের মাছ রাখা হচ্ছে মেনুতে। সামুদ্রিক খাবারও প্রিয় তাঁদের। তাই সেগুলিও পড়বে তাঁদের পাতে। 

ভিনিসিয়াসরা খাবেন পরিমিত ভাত, প্রচুর সবদি, আলু সেদ্ধ এবং স্যালাড। ব্রেকফাস্টে তাঁদের দেওয়া হয়েছে পাউরুটি, ডিম সেদ্ধ, ফল। এছাড়াও টিমের রাঁধুনি নির্দিষ্ট পানীয় খাচ্ছেন। এছাড়াও দিনের বাকি সময়টার জন্য থাকছে ফল, ড্রাই ফ্রুট। এমনকী পানীয় জলও দেশ থেকে আনা হয়েছে তাঁদের জন্য। 

তবে কলকাতার হোটেলে জিম করেছেন খেলোয়াড়রা। তবে খাওয়া-দাওয়া, অনুশীলন থেকে শুরু করে সবটাই তাঁরা করছেন টিম ম্যানেজমেন্টের নির্দেশিকা অনুযায়ীই। 

 

POST A COMMENT
Advertisement