ব্রাজিল দলধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় গ্রেফতার করা হল ব্রাজিলের (Brazil Footballer) প্রাক্তন ফুটবলার রবিনহোকে (Robinho)। ৯ বছরের জেল হয়েছে তাঁর। নিজের বাড়ি থেকে গ্রেফতার হন ব্রাজিল ফুটবলের এক সময়ের তারকা রোবিনহোর। দু’বছর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এবার সাজা ঘোষণা করা হল। ২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষণকাণ্ডে যুক্ত ছিলেন রোবিনহো।
কেন জেলে যেতে হল রবিনহোকে?
এই নিয়ে ইতালির সরকার জানিয়েছে ব্রাজিলের জেলেই থাকবেন রোবিনহো। এতদিন গৃহবন্দি ছিলেন তিনি। এবার তাঁকে জেলে নিয়ে যাওয়া হবে। এমনকি ব্রাজিলের আদালতও সেই রায় দিয়েছে। ফলে জেলেই যেতে হবে রোবিনহোকে। জেলে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করেছিলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার। কিন্তু বৃহস্পতিবার তা নাকচ করে দেয় ব্রাজিলের আদালত। ২০১৩ সালে ইতালির ক্লাব এসি মিলানে ছিলেন রোবিনহো। সেই সময়ই ধর্ষণের ঘটনাটি ঘটে।
বিভিন্ন ক্লাবে খেলেছেন রবিনহো
গোটা বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবে খেলেছেন রবিনহো। ফুটবলার হিসেবে বেশ নাম ছিল তাঁর। এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠায় বেশ অবাক হয়েছিলেন সাম্বা ফুটবলের ফ্যানরা। ব্রাজিল দলের হয়ে তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাবের হয়ে প্রচুর গোল এসেছে তাঁর পা থেকে। ব্রাজিলেই ২০০২ সাল থেকে পেশাদার ফুটবল খেলতে শুরু করেন তিনি। এক বছরের মধ্যেই সুযোগ পেয়ে যান সিনিয়র জাতীয় দলে। এতেই বোঝা যায়, ফুটবল পায়ে থাকলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন।
২০০২ সালে স্যান্টোসের হয়ে সিনিয়র ক্লাব ফুটবলে অভিষেক হয় ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোবিনহোর। ২০০৩ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন রোবিনহো। ক্লাব ফুটবলে স্যান্টসের হয়ে তিন বছর খেলার পর ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। ২০০৮ সাল পর্যন্ত ছিলেন সেই দলে। এরপর ম্যাঞ্চেস্টার সিটি, এসি মিলানের মতো দলেও খেলেন তিনি।