পরপর তিনটি আসরেই এই 'গোল্ডেন হ্যাটট্রিক' করলেন তিনি।Mirabai Chanu gold medal CWG 2026: ফের বিশ্বমঞ্চে ভারতের পতাকা তুলে ধরলেন মীরাবাই চানু। কমনওয়েলথ গেমসের মঞ্চে আরও একবার ভারতের নাম উজ্জ্বল করলেন তারকা ভারোত্তোলক। গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৪৮ কেজি বিভাগে অবিশ্বাস্য পারফরম্যান্স। ভারতের ঝুলিতে স্বর্ণপদক এনে দিলেন চানু। কমনওয়েলথ গেমসে পরপর তিনটি সোনা জিতে নিজের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে ফেললেন। পরপর তিনটি আসরেই এই 'গোল্ডেন হ্যাটট্রিক' করলেন তিনি।
এবারের টুর্নামেন্টের অবশ্য খুব একটা মসৃণ ছিল না। তবে প্রথম ধাক্কা সামলে যেভাবে তিনি দুর্দান্ত ঘুরে দাঁড়ালেন, তা এক কথায় রূপকথার মতো।
ব্যর্থতা কাটিয়ে রেকর্ডের ঝড়
৪৮ কেজি বিভাগের স্ন্যাচ সেগমেন্টে প্রথম চেষ্টায় ৮২ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন দু’বারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন। বারবেল মাথার ওপর তুলে ফেললেও শেষ মুহূর্তে ব্যালেন্স হারিয়ে ফেলেন। ওজন ফেলে দিতে হয়।
তবে ব্যর্থতায় মন ভেঙে যেতে দেননি মণিপুরী অ্যাথলিট। দ্বিতীয় চেষ্টাতেই সফলভাবে ৮২ কেজি ওজন তুলে নেন। নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়ে ফেলেন চানু।
কিন্তু সেখানেই থেমে থাকেননি। থার্ড অ্যাটেম্পটটে ৮৫ কেজি ওজন তুলে পুরো স্টেডিয়ামকে চমকে দেন।
কমনওয়েলথের ইতিহাসে সর্বকালের সেরা পারফরম্যান্স
মহিলদের ৪৮ কেজি বিভাগে মীরাবাই চানুর তোলা ৮৫ কেজি কমনওয়েলথ গেমসের ইতিহাসে যেকোনও অ্যাথলিটের তোলা সর্বোচ্চ ওজন।