DC vs RR, IPL 2022: বিপাকে DC! এবার COVID পজিটিভ পন্টিংয়ের বাড়ির লোকও

সূত্রের খবর, পন্টিং-এরও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে যেহেতু পরিবারের সদস্যদের কাছাকাছি ছিলেন পন্টিং, তাই তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে পন্টিং না থাকায় দিল্লি দলে কোচিংয়ের দায়িত্বে থাকবেন প্রবীণ আমরে, অজিত আগারকার, জেমস হোপস এবং শেন ওয়াটসন। 

Advertisement
বিপাকে DC! এবার COVID পজিটিভ পন্টিংয়ের বাড়ির লোকওদিল্লি ক্যাপিটালসের ডাগআউট
হাইলাইটস
  • দিল্লি শিবিরে মারাত্মক সংক্রমণ
  • পন্টিংয়ের বাড়ির সদস্য করোনা আক্রান্ত

ফের করোনার (Corona) থাবা দিল্লি ক‍্যাপিটালস ( Delhi Capitals) দলে। এবার করোনায় আক্রান্ত হলেন দিল্লি কোচ রিকি পন্টিং (Ricky Ponting)-এর পরিবারের এক সদস‍্য। সূত্রের খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যদের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ আসে। যার ফলে শুক্রবার দিল্লি ক‍্যাপিটালস বনাম রাজস্থান রয়‍্যালসের ম‍্যাচে পাওয়া যাবে না পন্টিংকে। তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

সূত্রের খবর, পন্টিং-এরও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে যেহেতু পরিবারের সদস্যদের কাছাকাছি ছিলেন পন্টিং, তাই তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে পন্টিং না থাকায় দিল্লি দলে কোচিংয়ের দায়িত্বে থাকবেন প্রবীণ আমরে, অজিত আগারকার, জেমস হোপস এবং শেন ওয়াটসন। 

ইতিমধ্যেই দিল্লির দুই বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট এবং মিচেল মার্শের করোনা ধরা পড়েছে। এ ছাড়াও করোনায় আক্রান্ত দিল্লির চার সাপোর্ট স্টাফ। এর মধ্যেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে জিতেছে দিল্লি দল। দারুণ বোলিং করে মায়াঙ্ক আগারওয়ালের দলকে  ১১৫ রানে অল আউট করে দেয় দিল্লি। মাত্র এক উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। ৫৭ বল বাকি থাকতেই রান তুলে নেন ডেভিড ওয়ার্নাররা (David Warner)। মাত্র ৩০ বলে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। পৃথ্বী শ ২০ বলে ৪১ রান করে আউট হন। 

আরও পড়ুন: ধোনির সঙ্গেই CSK-এর জয়ে হিরো আরেক বোলারও, কে এই মুকেশ?

আরও পড়ুন: T20 বিশ্বকাপে ফিরে আসুক ধোনি, আবেদন প্রাক্তন বোলারের

দিল্লির হয়ে দারুণ বল করেন খলীল আহমেদ, ললিত যাদব, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। চার জনেই দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন মুস্তাফিজুর। 

POST A COMMENT
Advertisement