দিলীপ ঘোষ ইডেন গারডেনবিশ্বকাপ হোক বা এশিয়া কাপ কিংবা কোনও দ্বিপাক্ষিক সিরিজের বড় ম্যাচ সবসময়ই আয়োজনের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামে বড় ম্যাচে ভারতের সাফল্য খুব বেশি নেই বললেই চলে। তবুও কেন বারবার বেছে নেওয়া হচ্ছে এই স্টেডিয়ামকে? এটা অনেক ক্রিকেটপ্রেমীদের মনেই বড় প্রশ্ন। কেন বারবার বাদ পড়তে হচ্ছে ইডেনকে? উত্তর দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কী বললেন দিলীপ?
বুধবার ইডেন গার্ডেন (Eden Garden) স্ত্রীকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের (South Africa vs New Zealand) প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন বিজেপি (BJP) নেতা। সেখানে তিনি যা বললেন তা থেকে বিতর্ক সৃষ্টি হতেই পারে। তবে তাঁকে থোড়াই কেয়ার করেন দিলীপ। তাঁর কথাই কোনও বিতর্ক জন্ম না নিলে সেটাই আশ্চর্যের। ফাইনাল ম্যাচ বারবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হওয়ার কারণ কী জানতে চাওয়া হলে দিলীপ (Dilip Ghosh) পরিস্কার বলেন, 'বিজেপিকে ক্ষমতায় আনলে ইডেনেই হবে ফাইনাল।' স্পোর্টস স্ক্রিনকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, তাঁর আসার ইচ্ছে ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ম্যাচেও। তবে অন্য জায়গায় কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। সে কারণেই বুধবার চলে এসেছেন ইডেনে স্ত্রী রিঙ্কু মজুমদারকে (Rinku Majumdar) সঙ্গে নিয়ে।
তবে দিলীপ ঘোষ মজার ছলে কথাটা বললেও প্রশ্ন উঠবেই, বিজেপি-র ক্ষমতায় আসা না আসার সঙ্গে ইডেনে ফাইনাল ম্যাচ পাওয়া না পাওয়ার কী সম্পর্ক? কেন এমন কথা বললেন দিলীপ? এটা ত ঠিক করে বিসিসিআই (BCCI) আর আইসিসি (ICC)। এখানে কোনও রাজ্য সরকারের ভূমিকা সরাসরি থাকে না। তা হলে কীভাবে এমন প্রতিশ্রুতি দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি?
ইডেন ফাইনাল না পাওয়ায় ক্ষোভ
ইডেন ফাইনাল না পাওয়ার পর থেকেই ক্ষোভ জেগেছিল অনেকের মনেই। সেই ক্ষোভের বশেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যাচ্ছিল অনেককে। বিশেষ করে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর।