Dimitri Petratos: কোচ বদলেই কামব্যাক পেত্রাতোসের, ফের মোহনবাগান ফ্যানদের মুখে 'দিমি গড'

দিমিত্রি পেত্রাতোস সবুজ-মেরুন জনতার দারুণ প্রিয়। তবে সেই প্রিয় দিমিই যেন বিগত কয়েক মাসে একপ্রকার ভিলেন হয়ে গিয়েছিলেন সমর্থকদের চোখে। ক্রমাগত অফ ফর্ম, প্রথম একাদশে সুযোগ না পাওয়া এসব তো ছিলই। সঙ্গে হয়তো প্রাক্তন কোচ মোলিনার সঙ্গে দূরত্বও ক্রমশ বাড়ছিল। স্বাভাবিকভাবেই বিভিন্ন সময়ে মেজাজ হারাতে দেখা গেছে অস্ট্রেলিয়ান এই তারকাকে। 

Advertisement
কোচ বদলেই কামব্যাক পেত্রাতোসের, ফের মোহনবাগান ফ্যানদের মুখে 'দিমি গড'দিমিত্রি পেত্রাতোস

দিমিত্রি পেত্রাতোস সবুজ-মেরুন জনতার দারুণ প্রিয়। তবে সেই প্রিয় দিমিই যেন বিগত কয়েক মাসে একপ্রকার ভিলেন হয়ে গিয়েছিলেন সমর্থকদের চোখে। ক্রমাগত অফ ফর্ম, প্রথম একাদশে সুযোগ না পাওয়া এসব তো ছিলই। সঙ্গে হয়তো প্রাক্তন কোচ মোলিনার সঙ্গে দূরত্বও ক্রমশ বাড়ছিল। স্বাভাবিকভাবেই বিভিন্ন সময়ে মেজাজ হারাতে দেখা গেছে অস্ট্রেলিয়ান এই তারকাকে। 

এমনকি, একটা সময়ে তাঁকে ছেড়ে দেওয়া নিয়েও শুরু হয়েছিল জল্পনা। কিন্তু, পুরানো সবকিছুকে পিছনে ফেলে চলতি আইএসএলে যেন আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন মোহনবাগান জনতার প্রিয় 'দিমি-গড'। প্রথম ম্যাচে গোল না পেলেও কেরলের বিরুদ্ধে তাঁর খেলা মোহনবাগান সমর্থকদের মন জয় করে নিয়েছিল। লোবেরার অধীনে মূলত দশ নম্বর জায়গাটায় খেলছেন দিমিত্রি। এই ভূমিকায় এখনও অবধি তিনি যে বেশ সফল, তা বলাই বাহুল্য। সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচেও তার অন্যথা হল না। এমনকি, দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিট নাগাদ শুভাশীষের পাস দুরন্ত একটি গোলও করে গেলেন তিনি। আর তারপর সেই চিরাচরিত উদযাপন। যা মাঠে উপস্থিত প্রায় তেইশ হাজার সমর্থক সাদরে গ্রহণ করলেন।

গোল করে এদিন ম্যাচের সেরাও নির্বাচিত হন অস্ট্রেলিয়ান এই তারকা। ম্যাচ শেষে নিজের এই প্রত্যাবর্তনটা সমর্থকদের সঙ্গে ভাগ করে নিলেন দিমি। জানালেন, সমর্থকদের জন্যই সবসময় ভালো খেলার চেষ্টা করেন তিনি। একই সঙ্গে, নিজের প্রত্যাবর্তনের রহস্য জানাতেও ভুললেন না বাগানের এই তারকা স্ট্রাইকার। এজন্য, বিশেষ কৃতিত্ব দিলেন নবাগত স্প্যানিশ কোচ লোবেরাকে। স্পষ্ট জানিয়ে দিলেন, কোচ বদলেই সাফল্য এসেছে। পাশাপাশি, ফিরে আসার ক্ষেত্রে নিজের কঠোর পরিশ্রমের কথাও জানান তিনি।

দিমিত্রি বলেন, সবসময় সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। সেই প্রয়োজনীয় সুযোগটা পেতেই তা হাতছাড়া করতে চাননি বাগানের প্রাণভোমরা। এই প্রসঙ্গে বলা যায়, মাঝে বেশকিছুটা ওজন বেড়ে গিয়েছিল তাঁর। ফলে, খেলায়ও তার প্রভাব পড়ছিল। এদিকে, মাঠের বাইরে কঠোর পরিশ্রমের পাশাপাশি নিজেকে মানুষ হিসেবেও অনেকটাই বদলেছেন দিমি। তাঁর মতে, এই পরিবর্তনগুলোই তাঁকে ফের একবার নিজের পুরানো ছন্দে ফিরে আসতে সাহায্য করেছে।

Advertisement

POST A COMMENT
Advertisement