Kolkata Derby 2026: ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, কোথায়-কখন LIVE দেখবেন East Bengal Vs Mohun Bagan?

শনিতে ডুরান্ড কাপের উদ্বোধনী ডার্বি। ১৩৫তম ডুরান্ড কাপের শুরুতেই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের এই হাড্ডাহাড্ডি ডুয়েল কোথায়-কখন দেখা যাবে?

Advertisement
ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, কোথায়-কখন LIVE দেখবেন East Bengal Vs Mohun Bagan?কোথায়-কখন দেখবেন কলকাতা ডার্বি?
হাইলাইটস
  • শনিতে ডুরান্ড কাপের উদ্বোধনী ডার্বি
  • ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হাড্ডাহাড্ডি ডুয়েল
  • কোথায়-কখন দেখা যাবে?

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ফলে দুই দলের কাছেই চ্যালেঞ্জ নতুনভাবে লড়াইয়ে নামা। কোথায় দেখবেন ডুরান্ড কাপে লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের লড়াইয়ের Live Streaming?

টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে কোথায় ম্যাচ দেখবেন?
ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে 'সোনি স্পোর্টস নেটওয়ার্ক'-এর Sony Sports 5 চ্যানেলে। মোবাইল ও ল্যাপটপে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখা যাবে 'SonyLIV' অ্যাপ এবং ওয়েবসাইটে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টা থেকে শুরু হবে ম্যাচ। তখন থেকেই সরাসরি দেখা যাবে ঘরে বসেও। 

টিভিতে বিনামূল্যে ডুরান্ড কাপের সব ম্যাচগুলিই দেখা যাবে 'Sony Sports 5' চ্যানেলে। 

দেশি-বিদেশি মিলিয়ে মোট ২৪টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। গত মরশুমের ডুরান্ড কাপে ফাইনালে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি।
এবারের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অগাস্ট। 

চলতি বছরের ডুরান্ড কাপ ভারতের মোট ৬টি ভেন্যুতে আয়োজিত হচ্ছে। কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী ছাড়া গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লাম্পাক, রাঁচির বীরসা মুন্ডা এবং শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। 

 ইন্ডিয়ান সুপার লিগ (ISL), আইলিগ (পূর্বতন IFL), আইলিগ টু, ভারতীয় সশস্ত্র বাহিনীর (Armed Forces) দলের পাশাপাশি আন্তর্জাতিক অতিথি দল হিসেবে শ্রীলঙ্কার 'ডিফেন্ডার্স এফসি' অংশ নিচ্ছে এবারের ডুরান্ড কাপে। সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের পরপরই বাঙালির দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দলের লড়াই দেখতে তাই মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। 

 

POST A COMMENT
Advertisement