পেত্রাতোসফের বড় ম্যাচ (Kolkata Derby)। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে ম্যখম্যখি মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইমামি ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বিতে হারতে হলেও, এবার ঘুরে দাঁড়িয়ে ডুরান্ড ট্রফি জিততে চায় মোহনবাগান।
ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান
ডুরান্ড কাপের ফাইনালে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান।
তিন ফুটবলারকে পরিবর্তন করল ইস্টবেঙ্গল
সমতা ফেরানোর লক্ষ্যে লাল-হলুদ। তিন ফুটবলার পরিবর্তন করল ইস্টবেঙ্গল। এলেন ভেনসুপাল, সুহের।
নন্দাকুমারের হেড সেভ
দারুণ গোলকিপিং বিশাল কাইতের। নন্দাকুমারের হেড দারুণভাবে সেভ করলেন বিশাল।
দারুণ গোল পেত্রাতসের
১০ জনে খেলেও গোল করে গেল মোহনবাগান। দারুণ শটে বল জালে জড়ালেন পেত্রাতোস
হুগো বুমোর জায়গায় কামিন্স
তিন ফুটবলারকে পরিবর্তন করল মোহনবাগান। এলেন কামিন্স।
লাল কার্ড অনিরুদ্ধ থাপাকে
বিরাট সমস্যায় মোহনবাগান। সিভেরিওকে ট্যাকেল করায় লাল কার্ড দেখলেন অনিরুদ্ধ। আগেই হলুদ কার্ড দেখানো হয়েছিল মোহনবাগান ফুটবলারকে।
বদল করল মোহনবাগানও
আশিস রাইয়ের জায়গায় এলেন মনবীর সিং।
মাঠে নামলেন ক্লেইটন
বোরহার জায়গায় ক্লেইটনকে নামালেন কুয়াদ্রাত।
আবার হলুদ কার্ড
হলুদ কার্ড দেখতে হল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। তাঁকে ভেঙানোয় হলুদ কার্ড দেখানো হল সাদিকুকেও
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ইস্টবেঙ্গল
আনোয়ার আলির ভুল থেকে বল পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে গোল হয়নি। ম্যাচের ফল এখনও ০-০।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই।
সুযোগ নষ্ট পেত্রাতোসের
সহজ সুযোগ নষ্ট করলেন পেত্রাতোস। সাহাল আব্দুল সামাদের পাস ধরে শট করেন পেত্রাতোস। তাঁর শট বারের উপর দিয়ে চলে যায়।
মাঠে উত্তেজনা
মাঠের মধ্যে উত্তেজনার জেরে তিন ফুটবলারকে কার্ড দেখালে রেফারি রাহুল কুমার গুপ্তা। কার্ড দেখলেন সোল ক্রেসপো, হুগো বুমোস, বোরহা হেরেরা। কিছুক্ষণের মধ্যে রেফারি কার্ড দিয়ে সতর্ক করলেন অনিরুদ্ধ থাপাকেও।
নন্দাকুমারের শট বাইরে
দারুণ আক্রমণ ইস্টবেঙ্গলের। তবে নন্দাকুমারের শট বাইরে চলে যায়।
৪০ মিনিট অতিক্রান্ত
৪০ মিনিট শেষ। এখনও কোনও দলই গোল করতে পারেনি
চোট পেলেন জর্ডন এলসে
প্রথমার্ধেই পরিবর্তন করতে হল ইস্টবেঙ্গলকে। এলসের জায়গায় দলে পার্দো।
বারবার ভুল করে ফেলছেন বোরহা
ডানদিক থেকে উঠে আসতে গিয়ে দুইবার বল বাইরে বার করে দিলেন বোরহা। তবুও লড়াই চালাচ্ছে ইস্টবেঙ্গল। ৩০ মিনিট পরেও গোল পায়নি কোনও দল।
ওয়াটার ব্রেক
ওয়াটার ব্রেকে দুই দল। এখনও গোল করতে পারেনি কোনও দল।
১৮ মিনিটের খেলা শেষ
১৮ মিনিট খেলা হয়ে গেলেও এখনও গোল আসেনি। আধিপত্য বেশি রয়েছে মোহনবাগানের।
১০ মিনিট অতিক্রান্ত
১০ মিনিট ম্যাচ হয়ে গেলেও এখনও গোল আসেনি কলকাতা ডার্বিতে। চেষ্টা চালাচ্ছে দুই দলই।
শুরু থেকেই আক্রমণে মোহনবাগান
গোলের খোঁজে মোহনবাগান। ডিফেন্স সামলে আক্রমণ গড়ার চেষ্টায় লাল-হলুদ।
শুরু হল ম্যাচ
ডুরান্ড ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
একে একে মাঠে ঢুকছেন সমর্থকরা
মাঠ ভরে উঠছে। একে একে মাঠে আসছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা।
উপস্থিত রাজ্যপাল
ডার্বি ম্যাচ দেখতে স্টেডিয়ামে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
দুই দলে কারা?
ইস্টবেঙ্গল দল- প্রভসুকান গিল, মহম্মদ রাকিপ, লালচুংনুঙ্গা, জর্ডন এলসে, মন্দার রাও দেশাই, সউল ক্রেসপো, হরমনজ্যোত সিং খাবড়া (ক্যাপ্টেন), বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিং, নন্দাকুমার, সিভেরিও
মোহনবাগান দল- বিশাল কাইত, আনোয়ার আলি, হেক্টর, শুভাশিস বসু (ক্যাপ্টেন), আশিস রাই, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আশিক ক্রুনিয়ান, দিমিত্রি পেত্রাতোস, হুগো বুমোস, আর্মান্দো সাদিকু