ইস্টবেঙ্গলের অ্যাথলিটরাজেলা, ক্লাব, কর্পোরেট অফিস এবং বিভিন্ন অনুমোদিত সংস্থার ১,৪০০-রও বেশি অ্যাথলিটকে নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (West Bengal State Athletics Championship 2026) রেকর্ডের ছড়াছড়ি। রেকর্ড ভাঙার মহোৎসবে সেরার মুকুট ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) মাথায় উঠেছে। আবার মোহনবাগানের (Mohun Bagan) স্প্রিন্টার তহুরা খাতুন অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করে ফেলেছেন।
মাঠের লড়াইয়ে বরাবরের মতোই মূল আকর্ষণ ছিল দুই প্রধান - ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তবে টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের বিশাল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে সামগ্রিক চ্যাম্পিয়নের খেতাব বা ওভারঅল চ্যাম্পিয়নশিপ ট্রফি ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সামগ্রিক চ্যাম্পিয়ন: ইস্টবেঙ্গল ক্লাব। পেয়েছে ৯০৪.৫ পয়েন্ট। সামগ্রিক রানার্স-আপ: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। পেয়েছে ৬২০.৫ পয়েন্ট।
এই চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র নতুন রেকর্ডের জন্যই নয়, বরং কিছু ঐতিহাসিক মুহূর্তের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। সিনিয়র পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে দীপ পণ্ডিত ৪১ বছরের পুরনো মিট রেকর্ড ভেঙে বাংলায় এক নতুন ইতিহাস তৈরি করেছেন। অন্যদিকে মোহনবাগানের স্প্রিন্টার তাহুরা খাতুন ৪০০ মিটার দৌড়ে অনন্য পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য সরাসরি কোয়ালিফাই বা যোগ্যতা অর্জন করেছেন।
রইল পুরো ফল
পুরুষ অনূর্ধ্ব-২৩ | ইস্ট বেঙ্গল ক্লাব | ৮৫ | মোহনবাগান এসি | ৮০ |
| পুরুষ অনূর্ধ্ব-২০ | ইস্ট বেঙ্গল ক্লাব | ১৩৩ | মোহনবাগান এসি | ৭৭ |
| পুরুষ অনূর্ধ্ব-১৮ | ইস্ট বেঙ্গল ক্লাব | ৬৩.৫ | নদীয়া ডিএসএ | ৪৫ |
| বালক অনূর্ধ্ব-১৬ | নদীয়া ডিএসএ | ৪০ | ইস্ট বেঙ্গল ক্লাব | ৩৩ |
| বালক অনূর্ধ্ব-১৪ | উত্তর ২৪ পরগনা ডিএসএ | ২৩ | নদীয়া ডিএসএ | ১৬ |
| মহিলা | ইস্ট বেঙ্গল ক্লাব | ১২১ | মোহনবাগান এসি | ৯৪ |
| মহিলা অনূর্ধ্ব-২৩ | মোহনবাগান এসি | ১১৭ | ইস্ট বেঙ্গল ক্লাব | ৮০ |
| মহিলা অনূর্ধ্ব-২০ | ইস্ট বেঙ্গল ক্লাব | ৮৮ | মোহনবাগান এসি | ৭২ |
| মহিলা অনূর্ধ্ব-১৮ | ইস্ট বেঙ্গল ক্লাব | ৫৮ | মোহনবাগান এসি | ৪০.৫ |
| বালিকা অনূর্ধ্ব-১৬ | ইস্ট বেঙ্গল ক্লাব | ৬৩ | নদীয়া ডিএসএ | ৪০.৫ |
| বালিকা অনূর্ধ্ব-১৪ | ইস্ট বেঙ্গল ক্লাব | ১৯ | হুগলি ডিএসএ | ১৫ |
হাই জাম্পে সেরা (মহিলা/বালিকা)
মোহুর মুখার্জি (মোহনবাগান এসি) – মহিলা অনূর্ধ্ব-২৩ – ১.৭০ মিটার* – ৯২৬ পয়েন্ট
সেরা হার্ডলার (পুরুষ অনূর্ধ্ব-২০/অনূর্ধ্ব-২৩ ও মহিলা অনূর্ধ্ব-২০/অনূর্ধ্ব-২৩)
কর্ণ বাগ (ইস্টবেঙ্গল ক্লাব) – ৪০০ মিটার হার্ডলস – ১০২১ পয়েন্ট
সেরা ক্রীড়াবিদ (বালক/বালিকা)
অমিত্র ঘোষ (ইস্টবেঙ্গল ক্লাব) – লং জাম্প – *১০৭০ পয়েন্ট
সিস্ট্যান্ট দাস (ইস্টবেঙ্গল ক্লাব) – ১১০ মিটার হার্ডলস – *১০৪৪ পয়েন্ট
৩৬টি নতুন মিট রেকর্ড যা এই প্রতিযোগিতার ইতিহাসে এটিকে অন্যতম সফল আসর। পশ্চিমবঙ্গে অ্যাথলেটিকসের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়টি তুলে ধরে।