Eden Gardens Renovation: ইডেনের ভোল বদলে যাচ্ছে, লাক্সারি মেম্বার্স ক্লাব, প্রায় ১ লাখ দর্শক, আরও কী কী প্ল্যান?

আগামী দু'বছরে ক্রিকেটের নন্দনকানন নতুন এক রূপ পেতে চলেছে। ইডেন গার্ডেন্সের ভোল বদলে যাচ্ছে। তবে জায়গাটা তো সেনাবাহিনীর। সে কারণে সেনার সঙ্গেও কথাবার্তা সেরে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিএবি। সূত্রের খবর, লিজ সংক্রান্ত সমস্যাও সমাধান হয়ে গিয়েছে।

Advertisement
ইডেনের ভোল বদলে যাচ্ছে, লাক্সারি মেম্বার্স ক্লাব, প্রায় ১ লাখ দর্শক, আরও কী কী প্ল্যান?ইডেন গার্ডেন্স
হাইলাইটস
  • বদলে যাচ্ছে ইডেন
  • বাড়ছে দর্শক আসন

আগামী দু'বছরে ক্রিকেটের নন্দনকানন নতুন এক রূপ পেতে চলেছে। ইডেন গার্ডেন্সের ভোল বদলে যাচ্ছে। তবে জায়গাটা তো সেনাবাহিনীর। সে কারণে সেনার সঙ্গেও কথাবার্তা সেরে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিএবি। সূত্রের খবর, লিজ সংক্রান্ত সমস্যাও সমাধান হয়ে গিয়েছে। 

সব ঠিকঠাক চললে আগামী জুলাই কিংবা আগস্টের প্রথম সপ্তাহ থেকে ইডেন সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। শুধু দর্শক আসন সংখ্যা বাড়ছে না, আরও আধুনিকতার মোড়কে মুড়ে ফেলা হবে ইডেনকে। ড্রেসিংরুম থেকে শুরু করে কর্পোরেট বক্স সবকিছুই নতুনভাবে তৈরি করা হবে। নতুন ইডেন কী কী থাকছে?

তিন তলা ব্লক
সংস্কারের পর প্রত্যেক ব্লক হবে তিন তলা। ঠিক যেমনটা ওয়াংখেড়েতে রয়েছে। শোনা গেল, ইডেনের দর্শক আসন অনেকটাই বাড়ছে। সেই ভাবনা থেকেই তিন তলা ইডেন করা হচ্ছে। এখন ইডেনের দর্শক আসন সংখ্যা প্রায় সাতষট্টি হাজার। সংস্কারের পর বেড়ে প্রায় পঁচাশি হাজার হতে চলেছে। 

মেম্বার্স ক্লাব 
ইডেনের অন্যতম আকর্ষন হবে মেম্বার্স ক্লাব। লর্ডস সহ বিদেশে বহু মাঠে এরকম মেম্বার্স ক্লাব রয়েছে। একই সুবিধা রয়েছে ওভালেও। এমসিজিতে রয়েছে। ভারতে চিন্নাস্বামীর ক্ষেত্রেও আলাদা মেম্বার্স গ্যালারি আছে। বেঙ্গালুরুতে প্রধান গেট দিয়ে ঢুকেই আলাদা করে একটা জায়গায় মেম্বার্স ক্লাব সুইমিং পুল থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ-সবকিছুই থাকছে ওই মেম্বার্স ক্লাবে। সেই ক্লাবের মেম্বারশিপের ব্যবস্থাও রাখা হবে। 

টেনিস কোর্ট 
শুধু ক্লাব তৈরি নয়, টেনিস কোর্ট বানানোর ভাবনা রয়েছে। এটাও শোনা গেল, বেশ কিছু প্রান্ডন তারকা ক্রিকেটারকে সেই ক্লাবের সদস্যপদ দেওয়ার ভাবনাও রয়েছে সিএবির। এখনও পর্যন্ত যা ঠিক আছে, 'জে' ব্লকের আশপাশ সংলগ্ন জায়গায় ওই মেম্বার্স ক্লাব করা হবে।

মিউজিয়াম 
এতদিন অবধি মিউজিয়ামের দাবি ছিল অনেকেরই। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে। বিশেষ এক আধুনিক মিউজিয়াম তৈরি করবে সিএবি। বিদেশি বহু মাঠে এরকম মিউজিয়াম রয়েছে। যা দেখার জন্য বিশেষ ট্যুরের ব্যবস্থা করা হবে। সিএবি কর্তীদের ভাবনা ঠিক সেরকম। বিদেশে যেমন দর্শকরা স্টেডিয়াম ট্যুর করেন, তেমনই ইডেন-ট্যুরের বিশেষ ব্যবস্থা থাকছে। 

Advertisement

বাড়বে ড্রেসিংরুমের সংখ্যা
ড্রেসিংরুমের সংখ্যা দুই থেকে বেড়ে চার হতে পারে। ক্লাব হাউসের উল্টোদিকে ড্রেসিংরুম হতে চলেছে। একইসঙ্গে ড্রেসিংরুমকে আরও আধুনিক করা হবে। থাকবে স্কাইডেক। এক বিখ্যাত সংস্থার সঙ্গে কথাবার্তী ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ওই সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সিএবি কর্তারা। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধায় নিজে সবকিছু দেখছেন। 

এর মধ্যেই ইডেনে একাধিক ম্যাচ রয়েছে। ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রেও ইডেন ব্যবহার করা হয়। ফলে সংস্কারের কাজ চলতে থাকলে ম্যাচ বিঘ্নিত হতে পারে। তাই ধাপে ধাপে হবে গোটা স্টেডিয়াম সংস্কারের কাজ। 

 

POST A COMMENT
Advertisement