Raphina Injury: বিশ্বকাপে আর নামতে পারবেন রাফিনহা? চোট নিয়ে বড় আপডেট দিলেন ব্রাজিলের তারকা

হাইতির বিরুদ্ধে ৩ গোলে জয় নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে ব্রাজিলকে (Brazil)। তবে কার্লো আনসালোত্তির দলের এখন বড় চিন্তা স্ট্রাইকার রাফিনহার (Raphina) চোট। হ্যামস্ট্রিং-এর চোট নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বার্সেলোনার তারকা। আর হাইতি ম্যাচে প্রথমার্ধেই চোটের কারণে তাঁকে তুলে নিতে হয়েছে। পরিস্থিতি এমন যে, তিনি বাকি বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

Advertisement
বিশ্বকাপে আর নামতে পারবেন রাফিনহা? চোট নিয়ে বড় আপডেট দিলেন ব্রাজিলের তারকাrafinha

হাইতির বিরুদ্ধে ৩ গোলে জয় নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে ব্রাজিলকে (Brazil)। তবে কার্লো আনসালোত্তির দলের এখন বড় চিন্তা স্ট্রাইকার রাফিনহার (Raphina) চোট। হ্যামস্ট্রিং-এর চোট নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বার্সেলোনার তারকা। আর হাইতি ম্যাচে প্রথমার্ধেই চোটের কারণে তাঁকে তুলে নিতে হয়েছে। পরিস্থিতি এমন যে, তিনি বাকি বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

রাফিনহার চোটের কী খবর?
সতীর্থ স্ট্রাইকারের চোটের ব্যাপারে মুখ খুলেছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। বলেন, ‘ও কিছুটা হতাশ। আমরা আশা করছি চোটটা খুব গুরুতর নয়। কারণ রাফিনহা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, আমরা ওর ওপর অনেকটাই নির্ভরশীল।’

চোট পাওয়ার পরে দলের স্ট্রাইকারের ফিটনেস নিয়ে বিবৃতি দিয়েছিল ব্রাজিলের ফুটবল সংস্থা। সেখানে বলা হয়, শনিবার রাফিনহার ইমেজিং পরীক্ষা করা হয়। তাতে ডান উরুর পিছনের অংশের পেশিতে চোট নিশ্চিত করা হয়েছে। জাতীয় দলের মেডিক্যাল টিমের নজরদারিতে তিনি বিশেষ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকবেন। যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্য রয়েছে।’ গত এক বছরে এটি রাফিনহার চতুর্থ হ্যামস্ট্রিং চোট।

গত মরসুমেও এই চোট ভুগিয়েছে রাফিনহাকে
গত মরসুমে বার্সেলোনার হয়ে চোটের কারণে ২৩টি ম্যাচে খেলতে পারেননি তিনি। এর আগে মার্চ মাসে ফ্রান্সের বিরুদ্ধে ব্রাজিলের প্রীতি ম্যাচেও একই ধরনের সমস্যায় পড়েছিলেন রাফিনহা, যার কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। হাইতির বিরুদ্ধে রাফিনহা চোট পেলে তাঁর পরিবর্তে রায়ানকে মাঠে নামানো হয়। এই চোটের ধাক্কা এসেছে ব্রাজিলের আরেক বড় তারকা নেইমারের চোট সমস্যার মধ্যেই।

স্কটল্যান্ড ম্যাচে দেখা যাবে নেইমারকে
চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি নেইমারও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে গ্রুপ সি-তে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

POST A COMMENT
Advertisement