FIFA World Cup 2026 Uru vs Esp: গোলকিপারের 'ব্লান্ডার', স্পেনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের

স্পেনের কাছে হেরে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ উরুগুয়ের। গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হল নুনেজদের। স্পেনের হয়ে এক গোল করে নজর কাড়লেন আলেক্স বায়েনা।

Advertisement
গোলকিপারের 'ব্লান্ডার', স্পেনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়েরউরুগুয়ে বনাম স্পেন
হাইলাইটস
  • বিশ্বকাপে স্বপ্নভঙ্গ উরুগুয়ের
  • স্পেনের কাছে হেরে গ্রুপ স্টেজ থেকেই বিদায়
  • স্পেনের হয়ে গোল করে নজর কাড়লেন আলেক্স বায়েনা

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল উরুগুয়েকে। তিন ম্যাচের একটাতেও জিততে পারেনি তারা। প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও কেপ ভের্দের বিরুদ্ধে ড্র করে এই দেশ। বিশ্বকাপে টিকে থাকার জন্য শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল। কিন্তু সেটাও হল না। 

স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্টের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালাচ্ছিল উরুগুয়ে। প্রথম ১০ মিনিটে অন্তত ৩ বার গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে বেশিক্ষণ সময় নেয়নি ইয়ামালরা। উরুগুয়ের নুনেজ আরাউহো, ভালভের্দেরা স্পেনের বক্সে হানা দিলেও মাঝপথেই গতি হারিয়ে ফিনিশ করতে ব্যর্থ হন। 

ম্যাচের ৪২ মিনিটে লিড নিয়ে নেয় স্পেন। বক্সের বাইরে ডান প্রান্তে পড়ে যান ইয়ামাল। তবে বল পেয়ে ক্রস রাখেন মার্কোস ইয়োরেন্তে। বল ভুল করে গোলকিপার মুসলেরার হাতে লেগে জালে জড়িয়ে যায়। 

চোটের জন্য মাঠ ছাড়তে হয় উরুগুয়ের তারকা মিডফিল্ডার মানুয়েল উগার্তেকে। যা বড় ধাক্কা হয়ে যায় তাদের। দ্বিতীয়ার্ধে গোলকিপার মুসলেরাকে তুলে নেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ৫৭ মিনিটের মাথায় তুলে নেন ভালভের্দেকেও। আর গোল শোধও করতে পারেনি টিম। একটা সময়ে মেজাজ হারিয়ে স্পেনের কুবার্সিকে ফাউল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের অগাস্তিন কানোবিও।

১-০ গোলে জিতে নকআউটে জায়গা পাকা করে নেয় স্পেন।  দলের হয়ে একমাত্র গোলটি করে নজর কাড়লেন আলেক্স বায়েনা। 

 

POST A COMMENT
Advertisement