FIFA World Cup কোথায় দেখবেন? শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মহারণ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার শুরু হচ্ছে FIFA World Cup 2026। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে হোস্ট মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এক মাসেরও বেশি সময় ধরে চলবে এই মেগা টুর্নামেন্ট। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ঘরে বসে মেসি-রোনাল্ডোর খেলা দেখতে কত খরচ করতে হবে?
ভারতে কোথায় দেখা যাবে?
ভারতের ফুটবলপ্রেমীরা Zee5 প্ল্যাটফর্ম এবং অ্যাপে সরাসরি ম্যাচ দেখতে পারবেন। তবে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। ভারতে FIFA World Cup 2026 -এর সম্প্রচার স্বত্ব অর্জন করেছে জি। পাশাপাশি 'ইউনাইট৮ স্পোর্টস' (Unite8 Sports) ব্র্যান্ডের অধীনে ৪টি নতুন স্পোর্টস চ্যানেলও চালু করা হয়েছে। টেলিভিশনে ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখা যাবে Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD চ্যানেলে।
অপারেটরভেদে আলাদা স্পোর্টস প্যাক বা অ্যাড-অন সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে। মূল্য সংস্থা অনুযায়ী পরিবর্তিত হবে।
কত টাকায় দেখা যাবে বিশ্বকাপ?
সিটি কেবল জানিয়েছে Unite8 Sports 1, 1 HD, 2, 2 HD এই চারটে চ্যানেলের দাম ৩ থেকে ৫ টাকা প্রতি মাস। HD চ্যানেলগুলোর দাম ৫-১০ টাকা। MSO GTPL-KCBPL SD চ্যানেলের দাম ৭ এবং ৮ টাকা রেখেছে। HD চ্যানেলের দাম হবে ৯ বা ১০ টাকা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, Zee Bangla Cinema এবং Zee Cinema-তেও দেখা যাবে ম্যাচগুলি। খেলার সময় নিয়ে ইনস্টা পোস্টও শুরু করেছে এই প্ল্যাটফর্মগুলি।
Zee5-এর প্ল্যান
৭৯৯ টাকায় ৩ মাসের প্ল্যান, ১৬৯৯ টাকায় রয়েছে ১ বছরের প্ল্যান। ২ ক্ষেত্রেই HD স্ট্রিমিং দেখতে পাবেন।
ভারতীয় সময় অনুযায়ী ম্যাচের সূচি
উত্তর আমেরিকার একাধিক শহরে ম্যাচ হওয়ায় ভারতীয় দর্শকদের জন্য কিক-অফের সময় ভিন্ন ভিন্ন হবে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচগুলি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিট থেকে পরদিন সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে।
এবারের ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২টির পরিবর্তে ৪৮টি দেশ অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বিশ্বকাপের ২৩তম সংস্করণে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি ভেন্যুতে বসবে মহাযজ্ঞ।